শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:২৯

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:২৯

সাংবাদিক নেতা ইমরান সহ ১৩ শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদ ও বিচার দাবী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এইচ এম ইমরান হোসেন সহ দেশের বিভিন্ন প্রান্তে বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধনে আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধনে আহ্বায়ক হিসেবে ছিলেন ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুল হাসান, বাংলাদেশ জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহফুজুর রহমান রাহাত, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক রাগীব নাইম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব ও গণযোগাযোগ ও সাংবাদিকতা সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা এসকল হামলার নিন্দা জানিয়ে দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রসাশনকে কার্যকরী উদ্যোগ নিতে আহ্বান করেন। এসময় তারা হুশিয়ারি দিয়ে বলেন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা কোনো বিচার না করা হয়, তবে দল মত নির্বিশেষে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, কোরবানির মাংসে গরিব-অসহায়দের জন্য নির্ধারিত অংশ বণ্টনে মেম্বারের অনিয়মের প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এইচ এম ইমরান হোসেনের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানার অন্তর্গত বাঁশবাড়ি ইউনিয়নের গাড়াপোতা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মেম্বারের নাম আজিজুর রহমান। তিনি বাঁশবাড়ি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশবাড়ি ইউনিয়নে গাড়াপোতা গ্রামবাসী কোরবানি শেষে গরিবদের অংশ একটি নির্দিষ্ট জায়গায় জমা করে। এসব মাংস বিতরণের দায়িত্ব পালন করেন স্থানীয় মেম্বার আজিজুর রহমান।

সন্ধ্যা সাতটার দিকে স্থানীয়দের দেওয়া ২০ কেজি মাংস বিতরণ না করে মেম্বার নিজের জন্য রেখে দেয়। মেম্বার রেখে দেওয়া মাংস তার পারিশ্রমিক হিসেবে উল্লেখ করে। তখন স্থানীয় বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এইচ এম ইমরান হোসেন এই ঘটনার প্রতিবাদ করলে মেম্বারও সন্ত্রাসী দিয়ে হামলা চালায়।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ইমরানের বাবা ও ছোট ভাইয়ের ওপর হামলা করলে তারা আহত হয়। আহত সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

আহত এইচ এম ইমরান হোসেন বলেন, কোরবানি শেষে গরিবদের অংশ আমাদের গ্রামের সবাই একটি নির্দিষ্ট জায়গায় জমা করে। বিকেলের দিকে সেগুলো বিতরণ শুরু করে। সন্ধ্যা সাতটার দিকে দেখা যায় মেম্বার মিসকিনদের অংশ থেকে ২০ কেজি মাংস বণ্টন না করে নিজের জন্য রেখে দেয়।

‘তারপর আমি এগুলো পুনরায় মিসকিনদের মাঝে বিতরণের জন্য বললে আজিজ মেম্বারের ছেলে ও তার সন্ত্রাসীরা আমার ওপর হামলা করে। আমার বাবা ও ছোট ভাই এগিয়ে আসলে তখন তাদের ওপরও হামলা করে’।

অভিযুক্ত মেম্বার আজিজুর রহমান বলেন, মাংস বণ্টনে আমি কোনো অনিয়ম করিনি। আমি ও আমার ছেলে সবাই নির্দোষ। বরং তারা আমাদেরকে লাঞ্ছিত করেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ