বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:০৭

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:০৭

সরকারের মদদপুষ্ট বাহিনী ধর্ষণের মহড়ায় লিপ্ত -ইসলামী যুব আন্দোলন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন বলেন, সরকারের মদদপুষ্ট বাহিনী সারা দেশে ধর্ষণের মহড়ায় লিপ্ত। গত ১০দিনে এই বাহিনীর উল্লেখযোগ্য ৫টি ন্যাকারজনক ঘটনা মিডিয়ায় প্রকাশ পেয়েছে, আরো অপ্রকাশিত বহু ঘটনা গুন্ডাবাহিনীর ভয়ে আড়ালেই থেকে যাচ্ছে। তাই শুধু প্রতিবাদ নয়, এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাতের ভোটে নির্বাচিত সরকার এসব ধর্ষক, গুন্ডা ও চোর-বাটপারদের পুষে ক্ষমতায় টিকে থাকতে চায়।

আজ ০৫ অক্টোবর’২০ সোমবার বিকাল ৩.০০টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে নোয়াখালীতে গৃহবধূকে পাশবিক নির্যাতনকারীদের গ্রেফতার ও সকল ধর্ষণের সাথে জড়িতদের ফাঁসির দাবিতে ইসলমী যুব আন্দোলন ঢাকা মহানগরের উদ্যোগে, নগর দক্ষিণ সভাপতি মুফতী মানসুর আহমাদ সাকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় আয়েজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।

প্রধান অতিথি আরো বলেন, ধর্ষকদের মূলউৎপাটন করার এখনই সময়। তাই দল-মত নির্বিশেষে দেশ ও মানবতার শত্রু এসব ধর্ষক ও ধর্ষকপোষকদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

এছাড়াও প্রোগ্রামে বক্তারা বলেন, আন্দোলনকারীদের আশ্বস্ত করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী অপরাধীদের গ্রেফতার করে, কিন্তু তারা আইনের ফাঁকফোঁকর দিয়ে বেড়িয়ে আসে। তাই অপরাধীরা আরো ভয়ংকর হয়ে উঠছে।

প্রোগ্রাম শেষে বিক্ষুব্ধ জনতা প্রেসক্লাবের সামনের রাজপথে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ মাহবুব আলম, প্রচার সম্পাদক মুহাম্মাদ ইলিয়াস হাসান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুফতী শরিফুল ইসলাম, ইসলামী আন্দোলনের নেতা শাহাদাত হোসাইন ও মাওলানা জোনায়েত গুলজার, ইসলামী যুব আন্দোলন মহানগর উত্তরের সভাপতি মুফতি আবু তালহাসহ নগর নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ