শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৪৩

শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৪৩

সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে, এই সরকারের বিচার করতে হবেঃ মান্না

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

দেশে নির্বাচনি ব্যবস্থা ভেঙ্গে পড়েছে দাবি করে সরকার পতনে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। 

বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সংহতি মঞ্চ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, দেশের মানুষের ভোটের অধিকার নেই। এই সরকারের বিচার করতে হলে ভোটের দিকে তাকালে চলবে না। দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। দাবি একটাই হবে। সেটা হলো এ সরকারের পতন। এক দফা দাবিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে। 

তিনি আরও বলেন, আমাদের বাঁচতে হলে সংহতি দরকার। পুরো ভোটের পদ্ধতি ধ্বংস করেছে, যা আওয়ামী লীগের নেতারা বলা শুরু করেছে। সারাদেশের মানুষ সরকারের অপকর্মের কথা বলা শুরু করেছে। কতজনের মুখ বন্ধ করবেন? 

ওই সভায় ১১ দফা দাবি তুলে ধরে জাতীয় সংহতি মঞ্চের নেতারা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী একেএম আশরাফুল হক।

এবি পার্টির মহাসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, ১৯৫২, ১৯৮৯ ও ১৯৯০ সালে ঐক্য হয়েছিল। স্বৈরাচারি সরকারের পতন ঘটাতে হলে ওই ধরনের ঐক্য প্রয়োজন। বাংলাদেশ চরম সংকটে পড়েছে। 

  • সভায় ১১ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হচ্ছে- অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা; স্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিত করা; সমাজ, রাষ্ট্র ও প্রশাসন দুর্নীতিমুক্ত করা; জাতীয় জীবনে ইসলামী মূল্যবোধকে গুরুত্ব দেয়া; দেশে সব ধরণের উগ্রতা, অসহিষ্ণুতা ও সন্ত্রাস বন্ধ করা। 

আরও রয়েছে, ধর্মের সঙ্গে সাংঘর্ষিক সব আইন ও সাংবিধানিক ধারা বাতিল করা; ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ইসলামবিরোধিতা বন্ধ করা; রাষ্ট্রের সব বিভাগে ইসলামের বিরুদ্ধাচারণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা ও সুদমুক্ত অর্থব্যবস্থা চালু করা। 
বাকিগুলো হচ্ছে, রাজনৈতিক কার্যক্রমের বিধি-নিষেধ ও প্রতিবন্ধকতা বন্ধ করা এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশীদের হস্তক্ষেপ বন্ধ করা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ