বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:২৮

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:২৮

সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে চিরবিদায় নিলেন একাত্তর টিভির রিফাত সুলতানা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির সহযোগী প্রযোজক রিফাত সুলতানা।

শুক্রবার বিকাল ৫টার দিকে রাজধানীর ইমপাল্স হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মিল্টন আনোয়ার।

তিনি বলেন, সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহ ধরে হাসপাতালে ছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা রিফাত সুলতানা।

“তার শারীরিক অবস্থার অবনতি হলে আজ সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে তার কন্যা সন্তানের জন্ম হয়। পরে বিকাল ৫টার দিকে কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা।”

৩২ বছরের রিফাত সুলতানা একাত্তর টেলিভিশনের শুরু থেকেই কর্মরত ছিলেন।করোনাভাইরাসে আক্রান্ত তার স্বামী নাজমুল ইসলামও সেখানে চাকরি করেন।

তাদের দুই বছর বয়সী দুজন যজম সন্তান রয়েছে। আজ সকালে জন্ম নেওয়া কন্যা সন্তানটি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইনকিউবেটরে রয়েছে।

হাসপাতাল থেকে রিফাত সুলতানার মরদেহ তার বনশ্রীর বাসায় নেওয়া হবে।

বাসা থেকে একাত্তর টেলিভিশন কার্যালয়ে নেওয়ার পর সেখানে জানাজা শেষে আগামীকাল সকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানান মিল্টন আনোয়ার।

রিফাত সুলতানার স্বামী নাজমুল ইসলামের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি এখন বাসায় অবস্থান করছেন।

তবে নাজমুল ইসলামের মা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে আছেন।

সূত্র- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ