বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ১০:০২

বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ১০:০২

শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

দেশের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা, চৌধুরীপাড়া ঢাকা-আগামী ১৪৪২-৪৩হিজরী, ২০২১-২২ ঈসায়ী শিক্ষাবর্ষে নতুন ও পুরাতন ছাত্রদের ভর্তি বিষয়ে নির্দেশনা প্রদান করেছে।
মাদরাসার মুতাওল্লী জনাব মুহাম্মাদ ইমাদুদ্দীন নোমান সাহেবের পরামর্শে মাদরাসার মুতামিম, মাওলানা মাহফুজুল হক ও শিক্ষা সচিব, মাওলানা মুসলিম উদ্দীন সাহেব তা অনুমোদন ও প্রকাশ করেন।

নতুন নির্দেশনা অনুযায়ী- পুরাতন ছাত্রদের জন্য বিগত শিক্ষাবর্ষ ১৪৪১-৪২হিজরীর বার্ষিক পরীক্ষায় যারা স্কলার ও প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে এবং দারুল ইকামা কর্তৃক কোনপ্রকার অভিযোগ নেই, কেবল তারাই ভর্তির উপযোক্ত বলে বিবেচিত হবে।

নতুন ছাত্রদের ভর্তির ক্ষেত্রে প্রতি জামাতে ২টি কিতাবের লিখিত ও মৌখিক পরীক্ষায় স্কলার বা প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া আবশ্যক।

যেসব কিতাবের পরীক্ষা হবে-
তাকমীল জামাত: মিশকাতুল মাসাবিহ ও আল হিদায়া, ফযীলত ২য়: তাফসিরে জালালাইন ও হিদায়া ২য়, ফযীলত ১ম: শরহে বেকায়া ও নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ), সানাবিয়া উলইয়া: কাফিয়া ও উসূলুশ শাসি, সানাবিয়া ৪র্থ: হিদায়াতুন্নাহু ও নূরুল ইযাহ, সানাবিয়া ৩য়: নাহভেমীর ও রওযাতুল আদাব, সানাবিয়া ২য়: মিযানুছ ছরফ ও আত্বরীক ইলাল আবাবীয়াহ
সানাবিয়া ১ম: তাইসীরুল মুবতাদি ও তালিমুল ইসলাম, ইবতিদায়ী ২য়: বাংলা, অংক (৪র্থ শ্রেণি) আরবী, ইবতেদায়ী ১ম: বাংলা, অংক (৩য় শ্রেণি) আরবী, হিফজ: মৌখিক

ভর্তির তারিখ: ৭, ৮ ও ১০ শাওয়াল ১৪৪২হিজরী মোতাবেক ১৯, ২০ ও ২ মে ২০২১ ঈসায়ী রোজ বুধ, বৃহস্পতি ও শনিবার। ফরম বিতরণ: প্রতিদিন সকাল ৮.০০টা থেকে দুপুর ১২.০০টা
ভর্তি পরীক্ষা: প্রতিদিন ২.৩০মিনিট থেকে ৩.৩০মিনিট। পরীক্ষার ফলাফল: বাদ মাগরীব।

উপরের নির্দেশনা অনুযায়ী ভর্তিচ্ছুক সকল ছাত্রকে প্রস্তুতি গ্রহণ করার জন্য আহবান জানানো হলো।

বি. দ্র. আসন সংখ্যা সীমিত। ভর্তি সংক্রান্ত সকল প্রকার যোগাযোগ: মুহতামিম, মাওলানা মাহফুজুল হক, মোবাইল: ০১৭১৬৩৭৬৮৪৩শিক্ষা সচিব, মাওলানা মুসলিম উদ্দীন, মোবাইল: ০১৮১৯১৪৪৬৮১

-প্রেস বিজ্ঞপ্তি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ