শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:০৬

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:০৬

শিশুকে ধর্ষণ করল প্রতিবেশী ‘নানা’, কুপিয়ে টুকরা টুকরা করার হুমকি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

ঢাকার কেরানীগঞ্জে ফুঁসলিয়ে ঘরে নিয়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ করেছেন প্রতিবেশী ‘নানা’। ধর্ষণের কথা বলে দিলে শিশুকে কুপিয়ে টুকরা টুকরা করার হুমকিও দেন তিনি।

এ ঘটনায় ৯৯৯ থেকে ফোন পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ধর্ষণের অভিযোগে রিকশাচালক আনোয়ার হোসেনকে (৫০) গ্রেফতার করেছে।

রবিবার রাতে বরিশুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ধর্ষণের শিকার শিশুটি আনোয়ার হোসেনকে ‘নানা’ বলে সম্বোধন করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা করেছে শিশুটির পিতা খেয়া নৌকার মাঝি রাজ্জাক হোসেন।

সোমবার দুপুরে আনোয়ারকে আদালতে পাঠানো হয়েছে। সেখানে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার কথা রয়েছে।

ধর্ষণের শিকার শিশুটির চাচা জানান, তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়। বরিশুর এলাকায় একটি রুম ভাড়া নিয়ে তার ভাই, ভাবি ও ৮ বছরের ভাতিজি থাকেন। একই বাড়ির পাশের একটি ঘর ভাড়া নিয়ে একা থাকেন আনোয়ার। ভাবি অন্যের বাসায় ঝিয়ের কাজ করেন। আর বড় খেয়া নৌকা চালিয়ে সংসার নির্বাহ করেন ভাই।

তিনি জানান, গত ১৮ মে তারা দুজনই কাজের উদ্দেশ্যে বাসার বাইরে ছিলেন। তাদের একমাত্র কন্যা বাসায় ছিল। পিতা-মাতার অবর্তমানে দুপুরের দিকে শিশুটিকে আনোয়ার ফুঁসলিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। এরপর কাউকে এ কথা বললে কুপিয়ে টুকরো টুকরো করার হুমকি দেয়।

তিনি বলেন, প্রথমে আমরা ধর্ষণের বিষয়টি বুঝতে পারিনি। আমার স্ত্রী (শিশুটির চাচি) ওকে গোসল করাতে নিয়ে গেলে বিষয়টি বুঝতে পারে। এ সময় ও অনেক কান্না করছিল আর কাঁপছিল। পরে খবর পেয়ে আমরা গিয়ে ওকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। তারা ওকে সরকারি হাসপাতালে নিতে বলে।

শিশুটির চাচা বলেন, এরপর মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাই। তারাও পুলিশে জানানোর কথা বলে। আমরা গরিব মানুষ, কীভাবে পুলিশে জানাব বুঝতে পারছিলাম না। শেষে একজনের পরামর্শে রোববার ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে ঘটনার বিস্তারিত জানাই। এরপর পুলিশ আনোয়ারকে গ্রেফতার করে।

কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির বলেন, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে আমরা অভিযান চালিয়ে আনোয়ারকে গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে।

তিনি আরও বলেন, ধর্ষণের ফলে শিশুটি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসার জন্য ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। সূত্রঃ যুগান্তর 
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ