বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:৪০

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:৪০

শিক্ষা উপ-মন্ত্রী ক্ষমতার দাম্ভিকতা দেখাচ্ছেন -ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

ভাস্কর্যের নামে বঙ্গবন্ধুর মুর্তি না বানানোর দাবী জানিয়ে ঈমানদার জনতার গণ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম সাহেবের প্রতি ইঙ্গিত দিয়ে শিক্ষা উপমন্ত্রীর দেয়া বক্তব্যে দেশবাসী হতবাক হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির।

আজ এক বিবৃতিতে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি বলেন, প্রায়ত মেয়র মহিউদ্দীন চৌধুরীর সন্তান হয়ে মহিবুল হাসান চৌধুরী নওফেল এর গতকালকে দেয়া বক্তব্য মেনে নেয়া যায় না। মাননীয় শিক্ষা উপ-মন্ত্রী “বাড়াবাড়ি করবেন না, ঘাড় মটকে দেবো” বলে বক্তব্য দিয়ে শপথ ভঙ্গ করেছেন কিনা একটু খতিয়ে দেখবেন।

বিবৃতিতে বলা হয়, মাননীয় উপ-মন্ত্রীর ঘাড় মটকে দেবার বক্তব্য ঈমানদার জনতার সাথে যুদ্ধ ঘোষণার ইঙ্গিত বহন করে। সরকারের একজন মন্ত্রী হয়ে তিনি কি জনগনের সাথে কোন রকম যুদ্ধ ঘোষণা করতে পারেন? শুক্রবার আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়ে ধোলাইপাড় চত্বরের পরিবর্তে তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত গণ সমাবেশে নেতৃবৃন্দ মুর্তির বিষয়ে ইসলামের বিধি নিষেধ সম্পর্কে বক্তব্য দিয়ে এ বিষয়ে ইসলামের নির্দেশনা রক্ষায় ঈমানদার জনতা তাদের করণীয় সম্পর্কে বলেছেন। জনাব আলহাজ্ব মহিউদ্দীন চৌধুরীর সন্তান হিসেবে জনাব নওফেল এর প্রয়োজন ছিলো মুর্তির পক্ষে ইসলামের নির্দেশনা থাকলে তা তুলে ধরা। নয়তো, সরকার প্রধান বা সংশ্লিষ্টদের উপরে ছেড়ে দেয়া। তা না করে ঈমানদার জনতার সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের উস্কানীমুলক বক্তব্য দুঃখজনক। এমন বক্তব্য ঈমানদার জনতাকে আন্দোলিত করে দেশকে অস্তির করে তুলতে পারে।

শহিদুল ইসলাম কবির বলেন, মাননীয় শিক্ষা উপ-মন্ত্রীর বক্তব্যে দেশের ঈমানদার মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। ঈমানদার জনতা মনে করে ক্ষমতার দাম্ভিকতায় মহিবুল হাসান চৌধুরী নওফেল বাবার ঐতিহ্য ভুলে কারো প্ররোচনায় এখন এমন হুমকি-ধামকি দিয়ে কথা বলছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ