বুধবার | ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ রমজান, ১৪৪৭ হিজরি | ৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:১৪

বুধবার | ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ রমজান, ১৪৪৭ হিজরি | ৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:১৪

শিক্ষার মৌলিক অধিকার বাস্তবায়নে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে : ইশা রংপুর

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

শিক্ষা জাতির মেরুদন্ড। সরকার করােনার অজুহাতে দীর্ঘ ১৫ মাস যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সারাদেশে প্রায় সাড়ে পাঁচ কোটি শিক্ষার্থীকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে । সরকার একটি মেধা শূন্য , মেরুদন্ডহীন জাতি গঠনের পায়তারা করছে । ইশা ছাত্র আন্দোলন সরকারের এমন পদক্ষেপকে রাজনৈতিক দূরভিসন্ধি হিসাবে মনে করে ।

আজ ০৭ জুন’২১ সােমবার সকাল ১১ ঘটিকায়, রংপুর প্রেসক্লাব চত্তরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রংপুর জেলা ও মহানগর শাখার যৌথ আয়ােজনে “যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে মানবন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন ইশা ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সুলতান মাহমুদ।

প্রধান অতিথি আরাে বলেন , বর্তমান সরকার নানাভাবে জনগণকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে শিক্ষা মানুষের মৌলিক অধিকার , এ অধিকার বাস্তবায়নে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে দাবী করে শিক্ষা মন্ত্রীকে লক্ষ্য করে বলেন , আমাদের এই ম্যাসেজ গ্রহণ করুন । দেশের সর্বস্তরের মানুষ এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পক্ষে । শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য প্রতীক্ষায় প্রহর গুনছে । শিক্ষার্থীদের শিক্ষায় মনযােগ ফিরাতে অতিসত্ত্বর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে ।

সংগঠনের রংপুর নগর সভাপতি একরামুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সহ-সভাপতি হাফেজ মাওলানা মোঃ আব্দুর রহমান ফারুকী। বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘ ৪৪৭ দিন যাবৎ দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা হয়ে পড়ছে মানষিক বিকারগস্ত , জড়িয়ে পরছে নানাবিধ সামাজিক অপরাধে , বই খাতা রেখে মাদক , ইয়াবা ও শিশু ধ্বংসাত্মাক ডিভাইসে সময় কাটাচ্ছে আনন্দচিত্রে । অনলাইন গেমস খেলতে টাকা না পেয়ে অনেকে আত্মহত্যাও করছে ।

মানবন্ধনে আরাে বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলন রংপুর জেলা সভাপতি মুহাঃ লিয়াকত বিন সিদ্দিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা সেক্রেটারী মুহা . মাহমুদুর রহমান রিপন , মহানগর সেক্রেটারী আমীরুজ্জামান পিয়াল সহ জেলা ও নগর নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ