বুধবার | ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ রমজান, ১৪৪৭ হিজরি | ৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:০৩

বুধবার | ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ রমজান, ১৪৪৭ হিজরি | ৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:০৩

শিক্ষার্থীদের সাথে তামাশা বন্ধ করে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন, ইশা ছাত্র আন্দোলন উত্তরা জোন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

আজ ১০ জুন রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় রাজধানীর উত্তরাস্থ আজমপুর সংলগ্ন নবাব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজের সামনে যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন উত্তরা জোন (ঢাকা মহানগর উত্তর)- র মানববন্ধনে দক্ষিণখান থানার সভাপতি মুহাম্মাদ নুরনবী ইসলাম এর সভাপতিত্বে ও উত্তরা পশ্চিম থানার সাধারণ সম্পাদক এইচ এম মাহমুদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি মুহাম্মাদ আরমান হোসাইন‌,
তিনি তার বক্তব্যে বলেন, করোনার অজুহাতে দীর্ঘ ৪৪৭ দিন যাবত বন্ধ থাকা ভঙ্গুর এই শিক্ষাব্যবস্থা, যার প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা স্তর পর্যন্ত দেশের প্রায় সাড়ে ৫ কোটি শিক্ষার্থী অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। শুধু তাই নয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ২০ শতাংশ শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে কাজে জড়িয়ে পড়ছে। তিনি আরো বলেন, যেখানে রাষ্ট্রের সকল কার্যক্রম চলমান।
গণপরিবহন, অফিস-আদালত, কারখানা- গার্মেন্টস, হোটেল-রেস্তোরাঁ কি খোলা নেই বাংলাদেশে। করোনার কি খাবার, পোশাক আর পরিবহন এর প্রয়োজন পড়ে না? করোনা কি শুধু শিক্ষিত হতে চায়!

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তরের দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ ইউসুফ সিরাজী,
তিনি বলেন, ছোট বাচ্চার যখন মায়ের দুধ খাওয়ার সময়, তখন যদি মায়ের কোন না কোন সমস্যা থাকার কারনে বাচ্চাকে মা দুধ পান না করাতে পারে । তাহলে কিন্তু বড় হওয়ার পর সেই বাচ্চার স্বাস্থ্যই বলে দিবে তার অবস্থা কতটা শোচনীয় এবং এর দায়ভার কার উপর বর্তায়।
শিক্ষা জাতির মেরুদন্ড, কিন্তু শিক্ষা যদি হয় অটোপাস তবে জাতি হবে মেধাশূন্য। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দক্ষিণখান থানা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাজ্জাদ হোসেন দোলন, উত্তরা পশ্চিম থানার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবু সাইদ,
দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আবুল হাসান সহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ