বুধবার | ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ রমজান, ১৪৪৭ হিজরি | ৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:৩১

বুধবার | ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ রমজান, ১৪৪৭ হিজরি | ৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:৩১

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া না হলে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলা হবে -শায়খে চরমোনাই

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

দেশের সবকিছু স্বাভাবিক হলেও করোনার দোহাই দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা দুরভিসন্ধিমূলক চক্রান্ত বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

আজ ১৮ আগস্ট’২১ বুধবার দুপুরে বরিশাল নগরীর টাউনহল চত্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শতভাগ যাত্রী নিয়ে লঞ্চ, বাস, ট্রেনসহ সবধরনের গণপরিবহন চলছে। শপিংমল, সিনেমা হল, হোটেল-রেস্তোরা এবং পর্যটন কেন্দ্রগুলো স্বাভাবিক নিয়মেই চলছে। এমতাবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান ৫১৯ দিন ধরে বন্ধ রাখার কোনো যুক্তি নেই। জনবান্ধন কোনো সরকার এমন হঠকারী সিদ্ধান্ত নিতে পারেনা। সুতরাং সরকারের প্রতি আমাদের আহবান, চলতি মাসের মধ্যে কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন। অন্যথায় দেশব্যাপী দুর্বার গণআন্দোলনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বাধ্য করা হবে।

শায়খে চরমোনাই আরো বলেন, শিক্ষা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এছাড়াও বিশ্বের বুকে দেশের উজ্জ্বল ভাবমূর্তি সমুন্নত রাখতে স্ব জাতিকে শিক্ষিত ও দক্ষ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। অথচ আজ দুঃখজনক হলেও বাস্তবতা হলো শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আন্দোলন করতে হয়। এ সরকারের জন্য এর চেয়ে লজ্জা আর কিছুই হতে পারে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সেক্রেটারি মাওলানা লুৎফর রহমান এর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় উপদেষ্টা প্রিন্সিপাল হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, বরিশাল মহানগর সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাসির আহমাদ কাওছার, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবুল খায়ের আশ্রাফি, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন নূরী, ৬নং জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী হেদায়াতুল্লাহ খান আজাদী, জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল মহানগর সভাপতি প্রিন্সিপাল ওমর ফারুক, ইসলামী যুব আন্দোলন মহানগর সভাপতি মাওলানা আরিফুর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিএম কলেজ সভাপতি আঃ রহিম, বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি তৌহিদ বাশার সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ