শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:৫৬

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:৫৬

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি পুনর্বিবেচনা করা হতে পারে বলে মন্তব্য স্বাস্থমন্ত্রীর

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

দেশে ফের করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি পুনর্বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৫ মার্চ) দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে এ কথা জানান তিনি।

করোনা সংক্রমণ মোকাবিলায় সরকার আবারও কঠোর অবস্থানে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, জেলা পর্যায়ে চিঠি দিয়েছি। মাস্ক না পরলে জরিমানা করাসহ বেশ কিছু দিকনির্দেশনা দেয়া হয়েছে।

প্রায় দুই মাস পর করোনা সংক্রমণ হাজারের ঘরে ওঠে। এরপর টানা প্রায় চার দিন দেশে শনাক্তের সংখ্যা হাজারের বেশি হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তাই সরকারও মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কঠোর অবস্থানে যাচ্ছে।

গত বছরের ৮ মার্চ দেশে করোনা শনাক্তের খবর জানানোর পর ১৭ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষাপ্রতিষ্ঠান। গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, স্কুল-কলেজ ৩০ মার্চ খুলে দেয়া হবে। তবে সংক্রমণ বেড়ে গেলে বিকল্প চিন্তা করার কথা বলেছিলেন তিনি।

এবার স্বাস্থ্যমন্ত্রী স্কুল-কলেজ খুললে করোনা সংক্রমণ বাড়বে এমন শঙ্কা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেহেতু সংক্রমণ বাড়ছে, তাই শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি পুনর্বিবেচনা করা হতে পারে।

সারা দেশে করোনা আক্রান্ত ১ হাজার ৩০০ রোগী ছিল, যা এখন বেড়ে ১ হাজার ৮০০ হয়েছে বলেও এ সময় জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, রোগী বাড়লেও সেবা নিশ্চিতের বিষয়ে কোনো সংকট হবে না।

নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা কমে গিয়েছিল, কমেছিল মৃত্যুর হার। এমন অবস্থায় আবার সংক্রমণ বেড়ে যাওয়াতে আমরা উদ্বিগ্ন।

সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছে না বলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ওভার কনফিডেন্সের কারণে এমন হচ্ছে। টেস্ট করতে চায় না।

জেলা পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর যেকোনো আয়োজন করা যেতে পারে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ