বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৪২

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৪২

লাকসামে পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপিপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

কুমিল্লার লাকসাম পৌরসভা নির্বাচনে বাছাইকালে মেয়র পদে বিএনপিপ্রার্থী মো. বেলাল রহমান মজুমদারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

রবিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র বাছাইকালে আওয়ামী লীগপ্রার্থী মো. আবুল খায়েরের অভিযোগের প্রেক্ষিতে বিএনপিপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.কে.এম সাইফুল আলম বিএনপির মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে বিএনপির ওই প্রার্থীর মনোনয়নপত্রে সমর্থনকারীর স্বাক্ষর সঠিক নয়। আওয়ামী লীগ প্রার্থীর এমন অভিযোগের ভিত্তিতে সমর্থনকারীকে উপস্থিত রাখতে বিকেল ৫ টা পর্যন্ত সময় দেওয়া হয়। কিন্তু বিএনপির মেয়র পদপ্রার্থী তাঁর সমর্থনকারীকে উপস্থিত করাতে ব্যর্থ হন। তাই তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে ওই প্রার্থীর আপিল করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.কে.এম সাইফুল আলম।

মেয়র পদে দুই প্রার্থীর মধ্যে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় আওয়ামী লীগ প্রার্থী মো. আবুল খায়ের ভোট ছাড়াই পুনরায় মেয়র নির্বাচিত হতে চলেছেন।

এদিকে মনোনয়নপত্র বাতিলের বিষয়ে এক প্রতিক্রিয়ায় মেয়র পদে বিএনপি প্রার্থী মো. বেলাল রহমান মজুমদার বলেন, তিনি প্রহসনের শিকার।

এ ব্যাপারে রিটার্নিং অফিসার এ কে এম সাইফুল আলম জানান, মেয়র পদে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় ওই পদে এখন পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত একমাত্র প্রার্থী রয়েছে। তবে যেহেতু আপিলের সুযোগ রয়েছে, সেহেতু এখন পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলা যাচ্ছে না। নির্বাচনী নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ