সোমবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ শাবান, ১৪৪৭ হিজরি | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১০:৩৭

সোমবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ শাবান, ১৪৪৭ হিজরি | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১০:৩৭

লাইকি-টিকটকারদের দখলে কবি নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি পরিস্থিতিতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপরও ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) দেখা গেছে জনসাধারণের ভিড়। বাদ যায় নি লাইকি-টিকটকারদের উপস্থিতিও। তাদের ক্যাম্পাসের ভিন্নি স্থান দখল করে ভিডিও ধারণ করতে দেখা যায়।

শুক্রবার (১৪ মে) ঈদের দিন সারাদিন ক্যাম্পাসে স্থানীয়দের ভিড় লক্ষ্য করা যায়। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছবি তোলা ও বিনোদনমূলক ভিডিও তৈরি করছিলেন অনেকেই। তাদের অধিকাংশই ছিলেন লাইকি ও টিকটকের অভিনেতা।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, ‘আজ দেখলাম ক্যাম্পাসে অবাধে মানুষজন চলাফেরা করছে। বেশিরভাগই মাস্ক পরেননি। আবার স্বাস্থ্যবিধি না মেনেই কোলাকুলি করছেন অনেকে। এভাবে সংক্রমণও বাড়তে পারে। সেইসাথে ক্যাম্পাস এলাকায় ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।’

আরেক শিক্ষার্থী জানান, ‘যতোবারই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, সীমানা প্রাচীর নিয়ে কথা উঠেছে, প্রশাসন বারবার জমি অধিগ্রহণের কথা বলে টালবাহানা করে। কিছুদিন পূর্বেই স্থানীয়দের গরু-ছাগল এসে ক্যাম্পাসের ক্ষতি করছিলো, সৌন্দর্য নষ্ট করে। আর এখন মানুষ এসে অবাধে চলাফেরা করতে পারছে। ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে প্রবেশ করছে। নিরাপত্তার বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরো গুরুত্ব দেওয়া উচিত।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি আপলোড দেওয়ার সাথে সাথেই বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট গ্রুপগুলোয় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়াও অন্যান্য পাবলিকিয়ান গ্রুপগুলোতেও সরব ছিলেন অনেকে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ