বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:১৭

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:১৭

‘লকডাউন মঙ্গলের জন্য, সবদিক রক্ষা করে করোনা মোকাবিলার চেষ্টা করা হচ্ছে’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

সবদিক রক্ষা করে করোনা মোকাবিলার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, আমরা লকডাউনের সিদ্ধান্ত নিয়েছি মানুষের মঙ্গলের জন্য, মানুষকে সেটা উপলব্ধি করতে হবে।

মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যায় জাগো নিউজকে এ কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। সরকারের বিধিনিষেধের বিরুদ্ধে আন্দোলনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সবার ভেবে দেখা উচিত, আমরা ভুল করছি কিনা।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন,

‘অফিসটা খুলে রাখতে হচ্ছে, না হলে তো লোকজন আবার এলাকার দিকে ছুটবে। পরিস্থিতি আরও খারাপ হবে। সেখানে কথা আসছে অফিস খুলে রাখা অনেক প্রতিষ্ঠান গাড়ির আয়োজনটা করছে না। সেখানে তো বাধাগ্রস্ত হচ্ছে। লোকজন কষ্ট পাচ্ছে। সে জন্য কিছু সিদ্ধান্ত নিতে হচ্ছে।’

তিনি বলেন, ‘মানুষের ভালোর জন্যই আমরা মানুষকে ঘরে রাখতে চাইছি। অপ্রয়োজনে মানুষের বাইরে আসার দরকার নেই। মানুষের সব দিক যাতে রক্ষা পায় সেই রকমভাবেই সাজানোর চেষ্টা করা হচ্ছে। অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারীরও অফিস করতে কষ্ট হচ্ছে। অফিসে আসতে ও বাসায় যেতে ৪০০ থেকে ৫০০ টাকা লেগে যাচ্ছে। এসব চিন্তা করেই আপাতত গাড়ি চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

‘আমরা চাই সবাই আমাদের সহযোগিতা করুক। করোনা তো বেড়ে যাচ্ছে, ঢাকায় তো জেনারেল বেডও পাওয়া যাচ্ছে না। আমরা লকডাউনের সিদ্ধান্ত নিয়েছি মানুষের মঙ্গলের জন্য, মানুষকে তো সেটা উপলব্ধি করতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সবার ভেবে দেখা উচিত আমরা ভুল করছি কিনা। সবাই এভাবে চললে চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়বে। পরিস্থিতি খারাপের দিকে গেলে আর বলার দরকার হবে না, সবাই এমনিতেই ঘরে থাকবে। ভয়াবহ পরিস্থিতির দিকে গেলে তো আর ট্রিটমেন্ট করা যাবে না, সেই সুযোগ থাকবে না।’

প্রতিমন্ত্রী আরও বলেন,

‘বিভিন্নভাবে যারা ব্যর্থ তারাও এখানে (করোনার মধ্যে আন্দোলন) উসকানি দিচ্ছে। বিপদের সময় পজিটিভলি জনগণের সামনে আসতে হবে, এটা হচ্ছে রাজনীতি। আমরা আমাদের দলের লোকজনকে মাস্ক বিতরণ করতে বলেছি। অন্য দলের লোকজন কেন সেটা করছে না। আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হওয়া প্রয়োজন।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ