শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:৩৯

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:৩৯

রাজধানীতে বাসে আগুন : ফাঁস হওয়া কল রেকর্ড খতিয়ে দেখছে পুলিশ|প্রেজেন্ট নিউজ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর পেছনে বিএনপি ও এর অঙ্গ-সংগঠন যুবদলের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ইতোমধ্যে বাস ও সরকারি যানবাহন পোড়ানোর ঘট্নায় দায়ের করা ১৩টি মামলায় ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাদের আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে রিমান্ডেও নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর থেকে দুই ঘণ্টার মধ্যে রাজধানীর বেশ কয়েকটি স্থানে বাস পোড়ানোর ঘটনা ঘটে। এরপর বিকেলেই বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর একটি কল রেকর্ড ফাঁস হয়।

ওই কল রেকর্ডে বাসে আগুন দেয়ার বিষয়টি নিতাই রায়কে টেলিফোনে জানাতে শোনা যায় এক নারীকে। ফরিদা পরিচয় দেয়া ওই নারীর কণ্ঠ বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিনের বলে দাবি তদন্ত সংশ্লিষ্টদের।

ডিএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছে, রাজধানীর বেশ কয়েকটি জায়গায় হঠাৎ বাসে আগুন দেয়ার ঘটনায় একটি কল রেকর্ড পেয়েছি আমরা। সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। যারা কথা বলেছেন তাদের পরিচয় জানতে কাজ করা হচ্ছে। কল রেকর্ড আর আগুনের ঘটনার সঙ্গে কথোপকথনের মিল রয়েছে।

কথোপকথনে যা আছে-

নারীকণ্ঠ : আমি ফরিদা বলছি, পার্টি অফিসে আটকা পড়েছিলাম এতক্ষণ। গাড়ি পুড়িয়েছে ছেলে-পেলে। ১১টার সময় প্রেস কনফারেন্স হলো, এখন তো এখানে আটকা পড়ে দেরি হয়ে গেলো।

নিতাই রায় চৌধুরী : গাড়ি পোড়ানো হয়েছে? কোন জায়গায়?

নারীকণ্ঠ : পার্টি অফিসের সামনে। সব গাড়ি পুড়িয়েছে। পুলিশ-র্যাব এসে পার্টি অফিস ঘেরাও দিয়ে রেখেছে।

নিতাই রায় চৌধুরী : কোন গাড়ি পুড়িয়েছে?

নারীকণ্ঠ : স্টাফ গাড়ি থাকে না, পুলিশের স্টাফ গাড়ি, ওগুলোর মধ্যে আগুন দিয়েছে।

নিতাই রায় চৌধুরী : কয়টা গাড়ি?

নারীকণ্ঠ : যুবদলের ছেলেরা আগুন দিয়েছে।

নিতাই রায় চৌধুরী : কয়টা গাড়ি? একটা গাড়ি?

নারীকণ্ঠ : একটা গাড়ি।

বাসে অগ্নিসংযোগের ঘটনায় থানা পুলিশ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেফতার করেছে। এছাড়া এজাহারনামীয় অন্যান্য পলাতক অভিযুক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে থানা পুলিশের একাধিক টিম।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ