শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:৫৪

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:৫৪

রাজধানীতে টিনশেড বাসায় আগুন, বাবা-মা ও শিশু সন্তান দগ্ধ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

রাজধানীর মোহম্মদপুর নবোদয় হাউজিংয়ের একটি টিনশেড বাসায় আগুন লেগে শিশুসহ একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৮ মে) দিনগত রাত পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. সোহেল (৩৫), তার স্ত্রী লাবনী আক্তার হাওয়া (২৫) ও ২ বছরের ছেলে সন্তান মো. মোসালিন।

তাদের হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী ভাড়াটিয়া রুপা আক্তার বলেন, রাত ৩টার দিকে তাদের রুম থেকে চিৎকার শুনতে পাই। পরে আমরা ঘুম থেকে উঠে তাদের রুমের সামনে গিয়ে দেখি ভেতর আগুন জ্বলছে, সোহেল ও লাবনী রুমের বাইরে, তাদের শরীরেও আগুন জ্বলছিলো। আর বাচ্চাটি রুমের ভেতরেই ছিলো। তখন আমরা বাচ্চাটিকে রুম থেকে বাইরে বের করি। এরপর তাদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসি।

তিনি আরো বলেন, সোহেল বেকার। আর তার স্ত্রী অন্যের বাসায় গৃহপরিচারিকার কাজ করে। তাদের আরেক বড় মেয়ে গ্রামের বাড়িতে থাকে। নবোদয় হাউজিংয়ের সি ব্লকের ২ নম্বর টিনশেড বাড়িতে ভাড়া থাকতো তারা। দুই মাস আগে তারা এই বাসায় ভাড়া উঠে। কিভাবে এই আগুন লেগেছে তা আমরা বলতে পারছি না। তবে মশার কয়েল থেকে আগুন লাগতে পারে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বলেন, পৌনে ৩টার দিকে আমরা আগুন লাগার খবর পাই। এরপর আমাদের মোহাম্মাদপুর স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তারা যাওয়ার আগেই আগুন নিভে গেছে। আগুনে দগ্ধ একই পরিবারের তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি জানান, জানা গেছে গ্যাস লাইন লিকেজ হওয়ায় রুমের ভেতর জমাট গ্যাস মশার কয়েলের সংস্পর্শে এসে এই আগুনের সূত্রপাত হয়। আগুনে তিন জন দগ্ধ সহ গৃহস্থালি মালামালও পুড়ে গেছে।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, সোহেলের শরীরে ৭৫ শতাংশ দগ্ধ, লাবনীর ৩০ ও মোসালিন ৮০ শতাংশ দগ্ধ হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ