বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৪৬

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৪৬

রাজধানীতে অসহায়, দুঃস্থ ও পথকলিদের মাঝে ইশার ঈদবস্ত্র বিতরণ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানীতে অসহায়, দুঃস্থ ও পথকলিদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর মুহতারাম কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম‌।

তিনি বলেন, ২য় ধাপে লকডাউনের শুরু থেকেই ইশা ছাত্র আন্দোলন আর্ত মানবতার পাশে দাঁড়াতে জাতীয় হেল্প ফোর্স গঠনের মাধ্যমে দেশব্যাপী এম্বুলেন্স সেবা প্রদান, টেলিমেডিসিন সেবা প্রদান, সচেতনতামূলক ভিডিও প্রকাশ, সচেতনতামূলক স্টিকার ও লিফলেট বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, মাক্স তৈরী ও বিতরণ , ত্রাণ সামগ্রী বিতরণ, ইফতার ও সাহরী বিতরণ, মসজিদ ও ধর্মীয় উপাসনালয় এবং জনগুরুত্বপূর্ণ স্থানে করোনা সুরক্ষা উপকরণ বিতরণ, করোনায় মৃত ব্যক্তিদের লাশ দাফনের মত ধারাবাহিক কর্মসূচি পালন করছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা রাজধানীর অসহায়, দুঃস্থ ও পথকলিদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই ঈদবস্ত্র বিতরণ করছি।

তিনি আরো বলেন, মানুষের এই সংকটময় মুহূর্তে সরকার যথার্থ পদক্ষেপ গ্রহণে অক্ষমতার পরিচয় দিয়েছে। এই মহামারীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সরকারকে যথার্থ পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানান। ঈদবস্ত্র বিতরণ শেষে দেশবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান তিনি।

ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এম শোয়াইব, প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ইবরাহীম হোসাইন, অর্থ ও কল্যাণ সম্পাদক সুলাইমান দেওয়ান সাকিব, কার্যনির্বাহী সদস্য আল আমিন সিদ্দিকী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইমরান হোসাইন নূর, ঢাকা মহানগর পূর্বের সভাপতি শেখ মুহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ