শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৪২

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৪২

রমজানের পর কওমি মাদ্রাসা খুলে দেওয়ার দাবি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধিরা। সোমবার (২৬ এপ্রিল) দিনগত রাত ১০টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের প্রচলিত সব ধরনের রাজনীতি থেকে মুক্ত রাখাসহ সম্প্রতি নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে সরকারকে অবহিত করেছেন তারা। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে রমজানের পর কওমি মাদ্রাসার খুলে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে প্রতিনিধি দলের নেতারা।

জানা গেছে, প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হাইআতুল উলয়ার অন্যতম সদস্য, গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম মুফতি রুহুল আমীন। তার সঙ্গে ছিলেন হাটহাজারী মাদ্রাসার মুফতি জসিমউদ্দিন ও আফতাবনগর মাদরাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী। বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদ উদ্দিন খান দুলালও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে মুফতি মোহাম্মদ আলী বলেন,

গত রবিবার (২৪ এপ্রিল) হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির নেওয়া সিদ্ধান্তগুলো আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে অবগত করেছি। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে হিফজ ও মক্তব বিভাগ খুলে দেওয়ার জন্য এবং রমজানের পর কওমি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম চালু করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছি। তিনি আমাদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন।

এর আগে রবিবার কওমি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা প্রচলিত সর্বপ্রকার রাজনীতি থেকে মুক্ত থাকবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় আল-হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ। রাজধানীর যাত্রাবাড়ী মাদরাসায় সংস্থাটির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ