শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:০৮

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:০৮

‘যোগাযোগব্যবস্থা ভালো হলে সবদিক দিয়েই দেশ এগিয়ে যাবে’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভালো যোগাযোগব্যবস্থা চালু করতে পারলে সবদিক দিয়েই দেশ এগিয়ে যাবে, আর সেই লক্ষ্যেই কাজ করছে সরকার।

রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হওয়া নতুন ড্যাশ-৮-কিউ-৪০০ উড়োজাহাজের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের সময়ে অনেক আধুনিক এবং উন্নতমানের উড়োজাহাজ কেনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আজকে যে বিমানটি আমরা উদ্বোধন করতে যাচ্ছি, সেটি যেমন আমাদের অভ্যন্তরীণ যোগাযোগ বাড়াবে, পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে একটি যোগাযোগ স্থাপন আমরা করতে পারব।

‘কারণ আমরা এই উপমহাদেশে বাস করি, আমাদের ভৌগোলিক অবস্থান এত চমৎকার…, আমরা যদি শুধু আমাদের আশপাশের দেশগুলোর সঙ্গে একটি ভালো যোগাযোগব্যবস্থা চালু করতে পারি, তা হলে আমাদের ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সবদিক থেকে অনেক উন্নতি হতে পারে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা অনেক পদক্ষেপ নিয়েছি।’

তিনি বলেন, আমাদের আশপাশের সব দেশের সঙ্গে আমরা একটি যোগাযোগ স্থাপন করতে চাই। আমি মনে করি যে, বিমানের এই সংযোগগুলো ভবিষ্যতে কাজে লাগবে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সারাবিশ্বে একটা যোগাযোগ তৈরি করব। কারণ যে কোনো উন্নয়নের জন্য ব্যবসা-বাণিজ্য প্রসারের জন্য এটি একান্তভাবে দরকার।

গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস অনুষ্ঠান সঞ্চালনা করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ