বুধবার | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ শাবান, ১৪৪৭ হিজরি | ৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:৪১

বুধবার | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ শাবান, ১৪৪৭ হিজরি | ৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:৪১

যুবদল নেতা শিমুলের ওপর সাইবার হামলা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

এইচ এম মাহমুদ হাসান:- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর এর সাবেক যুগ্ম আহব্বায়ক মো.শিমুল আহমেদের সম্মান হানি করতে সাইবার হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। গত (২৫ আগষ্ট’২৪) বিভিন্ন অনলাইন গণমাধ্যম দিয়ে এই হামলা করা হয় বলে জানিয়েছেন তিনি।

সূত্র বলছে,গত ২৪ আগষ্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি ভাইরাল হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর এর প্যাডে কমিটির বর্তমান আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদের সাথে বর্তমানে যুবদল ঢাকা মহানগর উত্তরের কোন সম্পর্ক নাই। শিমুল আহমেদের কোন অনৈতিক এবং শৃঙ্খলা পরিপন্থী কাজের দায়ভার যুবদল ঢাকা মহানগর উত্তর বহন করবে না। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হচ্ছে।
এই প্রেস বিজ্ঞপ্তিকে পুজি করে একটিু স্বার্থান্বেষী মহল বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে যুবনেতা শিমুলের সম্মানহানী করতে সাইবার হামলা করে বলে অভিযোগ করেছেন শিমুল। প্রতিটি সংবাদেই বলা হয়েছে, ঢাকা উত্তর যুবদল নেতা শিমুল আহমেদ বহিস্কার। যদিও সেই প্রেস বিজ্ঞপ্তিতে কোথাও তাকে বহিস্কারের কথা উল্লেখ করা হয়নি।
অন্য দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গঠনতন্ত্রের আলোকে বর্তমান কমিটি শিমুলকে বহিস্কার করার ক্ষমতা রাখেন না। তাকে বহিস্কার করতে হলে কেন্দ্রীয় কমিটি করতে হবে।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিষয়ে শিমুল আহমেদ বলেন,প্রতিটি পত্রিকা অফিসেই আমি এই মিথ্যা সংবাদের প্রতিবাদ পাঠিয়েছি,আশা করছি উনারা উনাদের ভূল সংসোধন করে প্রতিবাদ প্রকাশ করবেন। দ্বিতীয়বার স্বাধীন হওয়া বৈষম্য বিরোধী স্বাধীন বাংলাদেশের গণমাধ্যম কোন ব্যক্তির সম্মানহানী করেনা বলে আমি বিশ্বাস করি।
এই বিষয়ে নগর উত্তর যুবদলের বর্তমান আহবায়ক কমিটির আহবায়ক, শরীফ উদ্দিন জুয়েল বলেন,আমরা কোন গণমাধ্যমকে এই প্রেস বিজ্ঞপ্তিটি সরবারহ করিনি। আমাদের দলীয় ফেসবুক গ্রুপে এটা প্রকাশ করেছি। বিভিন্ন গণমাধ্যম বহিস্কারের নিউজ কিভাবে করলো আমার জানা নেই। আমাদের প্রেস বিজ্ঞপ্তিটি আপনারা দেখেছেন। আমরা কোথাও বহিস্কারের কথা লিখিনি। তবে তার সাথে সাংগঠনিক কার্যক্রম থেকে নেতাকর্মীদের বিরত থাকতে বলা হয়েছে।

এই বিষরেয় নগর উত্তর যুবদলের বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদের সাথে বর্তমানে যুবদল ঢাকা মহানগর উত্তরের কোন সম্পর্ক নাই। শিমুল আহমেদের কোন অনৈতিক এবং শৃঙ্খলা পরিপন্থী কাজের দায়ভার যুবদল ঢাকা মহানগর উত্তর বহন করবে না। এখানে আমরা কোথাও বহিস্কারের কথা উল্লেখ করিনি। উনাকে বহিস্কারের ক্ষমতা রাখে কেন্দ্রীয় কমিটি। আমরা শুধু এটা জানাতে চেয়েছি যে,বর্তমান কমিটির উনি কেউনা,উনার দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের দায় যুবদল উত্তর নেবে না।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ