রবিবার | ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ রমজান, ১৪৪৭ হিজরি | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৩৬

রবিবার | ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ রমজান, ১৪৪৭ হিজরি | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৩৬

যানজট মুক্ত খুলনা গড়তে প্রয়োজন দখলমুক্ত ফুটপাত- নিসচা খুলনা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ বেশির ভাগ সড়কের ফুটপাত এখন ব্যবসায়ীদের দখলে। ফুটপাত দখল করে বিভিন্ন ধরনের মালামাল নিয়ে বেচাকেনা করছেন তারা। চায়ের দোকান থেকে শুরু করে ভাজাপোড়া খাবারের দোকানও গড়ে তোলা হয়েছে সেখানে। ফুটপাতে ভাসমান ব্যবসায়ী, হকার, অবৈধ পার্কিং, অতিরিক্ত ইজিবাইক

ইত্যাদি কারণে ব্যস্ততম রাস্তাগুলোতে দিনের বেশির ভাগ সময় লেগে থাকে যানজট। ফুটপাত যে মানুষের চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে তা দেখার যেন কেউ নেই। মানুষ যেন মেনেই নিয়েছে এই পরিস্থিতিকে। কখনো কখনো ফুটপাতে গর্তও দেখা যায়। কোথাও কোথাও মূল

রাস্তাকে বিভিন্ন উন্নয়ন কাজে কেটে ফুটপাত আরো ছোট করে ফেলা হচ্ছে। অপরিকল্পিত নগরায়ণের ফলে বিশেষ করে নগর ব্যবস্থাপনার মধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের মধ্যে রয়েছে সমন্বয় ও সমঝোতার অভাব। যে কারণে নগীরর রাস্তা ঘাট, ড্রেন, ফুটপাতের উন্নয়ন হলেও

স্বস্তি মিলছে না নগরবাসীর। যানজট মুক্ত খুলনা গড়তে প্রয়োজন দখলমুক্ত ফুটপাত এমনটি মনে করছেন নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখার নেতারা। জাতীয় নিরাপদ সড়ক দিবসকে সামনে রেখে আজ শনিবার (২১ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা)

খুলনা মহানগর শাখার পক্ষ থেকে নগরীর রয়্যাল মোড়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কালে এসব কথা বলেন নিসেচার নেতারা। ফুটপাতের অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য সিটি মেয়র ও পুলিশ কমিশনারের কাছে দাবি জানান নিসচার নেতারা। পরিবহন চালক,

শ্রমিক, হকার ও পথচারীদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন নিসচার খুলনা মহানগর শাখার সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন। বক্তৃতা করেন নিসচার খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান

মুন্না, সহ-সভাপতি এমডি খায়রুল ইসলাম খান জনি, জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী খোকন, মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সোহাগ, জেলা যুগ্ম সম্পাদক মফিজ আহমেদ মজুমদার, অভিজিৎ পাল, অর্থ সম্পাদক মোঃ আসলাম হোসেন,

মহানগর শাখার মহিলা বিষয়ক সম্পাদক শিরিনা পারভিন , কার্যনির্বাহী সদস্য মোঃ শামীম হোসেন, মো. আবু মুছা, ইদ্রিস আলী মামুন, মো. ফিরোজ আলী, গাজী আক্তার হোসেন প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ