শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:১২

শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:১২

যশোরের ঝিকরগাছায় বোমা তৈরির সময় বিস্ফোরণে ইউপি সদস্যের মৃত্যু

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

যশোরের ঝিকরগাছায় বোমা তৈরির সময় বিস্ফোরণে নাজমুল আলম লিটন নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। সোমবার (১০ মে) দিবাগত রাত ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

লিটন ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের পাঁচপোতা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাবের ছেলে ও বর্তমানে পাঁচপোতা আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
বোমা তৈরির সময় বিস্ফোরণে ইউপি সদস্যের মৃত্যু
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে ঝিকরগাছা উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত রফিক মেম্বারের বাড়িতে লিটন বোমা তৈরি করছিল। এ সময় অসাবধানতাবশত একটি বোমা বিস্ফোরিত হলে তিনি গুরুতর জখম হয়। এ সময় তার সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে গোপনে চিকিৎসা দিচ্ছিলেন। 

কিন্তু তার অবস্থার অবনতি হলে সন্ধ্যার পর অ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। পথিমধ্যে মানিকগঞ্জ পৌঁছালে রাত আড়াইটার দিকে গাড়িতেই তার মৃত্যু হয়। লিটন মেম্বার ঝিকরগাছা পাঁচপোতা গ্রামের আওয়ামী লীগ নেতা ওমর আলী হত্যাকাণ্ডের অন্যতম আসামি ছিলেন।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) তৌহিদুল ইসলাম বলেন, বাড়ির পাশে বাগানে বসে বোমা তৈরির সময় বিস্ফোরণে লিটনের দুই হাত ও শরীর ক্ষতিগ্রস্ত হয়। পরিবারের লোকজন তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করেন চিকিৎসকরা। ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ