বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:৩৪

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:৩৪

‘মৌলবাদের কাছে আত্মসমর্পণ করা উচিত নয়’, সাকিবের পুজো উদ্বোধন বিতর্কে পশ্চিমবঙ্গের মন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

কলকাতায় একটি কালীপুজোর উদ্বোধন করায় বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার থেকেই সাকিবের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। তাঁর অনুশীলনের সময়ও সঙ্গে ছিল সশস্ত্র পুলিশ। এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম।

এ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে কিছু না বললেও তার কথায়, ‘যেকোনো মৌলবাদই ভয়ংকর। কোনো মৌলবাদের কাছে আত্মসমর্পণ করা উচিত নয়। আমার জানা নেই ঘটনাটি সম্পর্কে। তবে এ ধরনের ঘটনা না হওয়াই বাঞ্ছনীয়।’

এদিন এ রাজ্যে বিজেপির রণকৌশল প্রসঙ্গেও ফিরহাদ বলেন, ‘মিডিয়া এ নিয়ে প্রচার করছে বেশি। অনেক পঞ্চপান্ডব এসেছে। অনেক হনুমান এসেছে। তাতে কিছু যায় আসে না, ওরা আসবে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন, থাকবেন।’ ছটপুজোয় আদালতের নির্দেশ প্রসঙ্গেও ফিরহাদের প্রতিক্রিয়া, ‘গত বছর ভোট ছিল না, তবু আমরা ছটপুজোর পক্ষে ছিলাম। এবছর কলকাতার উত্তরে দক্ষিণে নানারকম বিকল্প ব্যবস্থা করা হয়েছে। আদালতের নির্দেশ মেনে ব্যবস্থা করবে প্রশাসন। আমি ছোটবেলা থেকে কালী পুজো করি কি ভোটের জন্য? এখন দুর্গা পুজো করি এত বড় সেটা কি ভোটের জন্য?’

এদিকে আরেক টুইটারে একইভাবে সাকিবের সমালোচনা করেছেন ভারতীয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। কঙ্গনা তার টুইটার অ্যাকাউন্ট থেকে দেশবাসীর কাছে সাকিবের মাফ চাওয়ার খবরটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘কেন মন্দিরকে এত ভয় পাও সাকিব? এর পেছনে কি বিশেষ কোনো কারণ রয়েছে? আমি তো সারাজীবন মসজিদে বসে থাকলেও, আমার মন থেকে কেউ ‘রাম’ শব্দটি মুছে ফেলতে পারবে না।’

তিনি লিখেছেন, ‘নিজেদের প্রার্থনায় বিশ্বাস নেই, নাকি হিন্দুদের অতীত তোমাদের মন্দিরের প্রতি আকর্ষিত করেছে? নিজেকে প্রশ্ন করো।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ