বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:০৬

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:০৬

মেজর সিনহার মৃত্যুতে নিন্দা; বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ করতে হবে -পীর সাহেব চরমোনাই

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

পুলিশের গুলিতে মেজর (অব) সিনহা মো. রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে পীর সাহেব বলেন, গত ৩১ জুলাই টেকনাফের চেকপোস্টে মেজর (অব) সিনহা মো. রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হয়েছেন। মেধাবি ও তরুণ এ সেনা কর্মকর্তা ২০১৮ সালে সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসরে যান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হলো কাউকে সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা বা আইনের আওতায় এনে তদন্ত করে ব্যবস্থা নেয়া। কিন্তু কোনো জিজ্ঞাসাবাদ, তদন্ত ও বিচার ছাড়াই কাউকে গুলি করে হত্যা করা মানবাধিকার ও আইনের সুস্পষ্ট লংঘন। যা গভীর উদ্বেগের কারণ। তিনি বলেন, আমরা লক্ষ্য করছি যে, বিচার বহির্ভূত হত্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্যানুযায়ী গত জুলাই মাসে ৩৫ জনকে এবং গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১৪৩ জনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে। বিনা বিচারে কাউকে হত্যা করার অধিকার প্রচলিত আইন কিংবা ইসলামেও নেই। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি ঘটেছে, তার নির্মম শিকার হয়ে সিনহা দুনিয়া থেকে বিদায় নিলেন। আমরা এ হত্যাকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

পীর সাহেব চরমোনাই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যার বিচার সম্পন্ন এবং দোষী ব্যক্তিদের দৃস্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ