শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৪৪

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৪৪

মুসলিম সম্প্রদায়ের কোনো ব‍্যক্তিকে কখনোই টিকিট দেওয়া হবেনাঃ বিজেপি মন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

দল সবসময় হিন্দু সম্প্রদায়ের ব‍্যক্তিকেই টিকিট দেবে, তা সে লিঙ্গায়েত, কুরুবা, ভোক্কালিগা যেই হোক না কেন। কিন্তু মুসলিম সম্প্রদায়ের কোনো ব‍্যক্তিকে কখনোই টিকিট দেবে না। হিন্দু ধর্মাবলম্বী হলেই মিলবে মনোনয়ন কিন্তু প্রার্থী মুসলমান হলে কখনোই মনোনয়ন দেয়া হবে না বলে কর্ণাটকের মন্ত্রী তথা‌ বিজেপি নেতা ঈশ্বরাপ্পার এই বিতর্কিত মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে।

কর্ণাটকের বেলগাভি লোকসভা আসনের উপনির্বাচন নিয়ে চলমান নির্বাচনী প্রচারণায় বিজেপির এই নেতা রোববার এমন মন্তব্য করেছেন বলে এক অনলাইন প্রতিবেদনে জানিয়েছে কলকাতার দৈনিক আনন্দবাজার।

ওই আসনে সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠী বিজেপির ভোটব্যাংক বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ফলে সেখানকার নির্বাচনী প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়েই এমন বিতর্কিত মন্তব্য করে বসেন ঈশ্বরাপ্পা।

তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের যে কোনো ব্যক্তিকে টিকিট দিতে পারি আমরা। তা ব্রাহ্মণ আর লিঙ্গায়েত কিংবা কুরুবা আর ভোক্কালিগা হোক। কিন্তু কোনও মুসলিমকে কখনও দলের পক্ষ থেকে টিকিট দেয়া হবে না।’

উল্লেখ্য, কংগ্রেস ছেড়ে আসা ১৬ জন বিধায়ককে সম্প্রতি বিধানসভা উপনির্বাচনের টিকিট দিলেও সাত বারের বিধায়ক রোশন বেগ নিজে থেকে মনোনয়ন চাইলেও, তার আবেদনে সাড়া দেননি বিজেপি নেতৃত্ব।

ঈশ্বরাপ্পার মতো প্রকাশ্যে মুসলিমবিরোধী মন্তব্য না করলেও, হিন্দু ভোটকে ঝুলিতে পুরতে মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাও উদ্যোগী হয়েছেন। সাম্প্রদায়িক কথা-বার্তা বলে নিজের ভঙ্গুর অবস্থান টেকাতে চাচ্ছেন তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ