বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:৪৯

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:৪৯

মুসলমানদের অনুভূতি বুঝতে পেরেছি; তবে কার্টুন প্রকাশ বন্ধ করা যাবেনা -ম্যাক্রোঁ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

নিজের অবস্থান পাল্টে অবশেষে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গত্মাক কার্টুন প্রকাশের কারণে মুসলিদের ব্যথিত হওয়ার বিষয়টি অনুধাবন করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

যদিও ধর্ম নিয়ে দেশজুড়ে চলমান সহিংসতা কোনভাবে বরদাস্ত করা হবে না বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে সতর্ক করে তিনি। মুসলামানদের ধর্মীয় অনুভূতি আঘাত হানার পর ছুরি হামলাসহ ফ্রান্সজুড়ে বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার পরই তিনি এমন মন্তব্য করেন।

শনিবার (৩১ অক্টোবর) আল-জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশহারাকে ম্যাক্রোঁ আরো জানান, ‘ধর্ম নিয়ে তার মন্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। ফলে মুসলিম দেশগুলো থেকে কঠিন প্রতিক্রিয়া দেখাচ্ছে। আমি মুসলমানদের অনুভূতির জায়গা বুঝতে পারছি। আমি তাদের সম্মান করি। তবে সবাইকে এটা বুঝতে হবে যে, শান্তি প্রচার এবং সাধারণ মানুষের অধিকার রক্ষা করাও উচিত’।

ম্যাক্রোঁ বলেন, ‘আজ বিশ্বে এমন কিছু লোক রয়েছে যারা ইসলামকে বিকৃত করে এবং এই ধর্মের নামে নিজেদের রক্ষা করার দাবি করছে তারা। কিন্তু ইসলামের নামে চরমপন্থী আন্দোলন এবং ব্যক্তি সহিংসতা চালিয়ে আসছে। কার্টুন প্রকাশের জেরে বিশ্বের অনেক দেশ ফরাসি পণ্য বয়কটের ডাক দিয়েছে, যা দুঃখজনক এবং অপ্রত্যাশিত।’

‘ইসলাম ধর্ম সঙ্কটে’ রয়েছে সম্প্রতি ম্যাক্রোঁ এমন মন্তব্যে পাশ কাটিয়ে আল-জাজিরাকে বলেন, ‘আমার কথাগুলো নিয়ে মিথ্যাচার করেছে এবং ভুলভাবে ছড়ানো হয়েছে। আশা করি সাধারণ মানুষ ঠিকই আমার কথাগুলি বুঝতে পেরেছে’।
বিতর্কিত শার্লি এবদো ম্যাগাজিনের প্রসঙ্গে বলেন, ‘এগুলো কোন সরকারি প্রকল্প নয়, বা সরকার কর্তৃক অনুমোদিত নয়। ফ্রান্সের মুক্ত এবং স্বতন্ত্র সংবাদপত্রগুলি থেকেই প্রকাশিত হয়েছে’।

মূলত ২০১৫ সালে যখন বিতর্কিত ব্যঙ্গাত্মক কার্টুন ছাপার কারণে হামলার শিকার হয় প্রতিষ্ঠানটি, তখন ফরাসি প্রেসিডেন্ট ম্যগাজিনটিকে পুনরায় কার্টুন প্রকাশের জন্য অনেক উস্কানি দেন।

তিনি আরো বলেন, ‘উগ্র মুসলিমদের কারণে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন সাধারণ মুসলমানরা। বর্তমানে সন্ত্রাসবাদের শিকার ৮০ ভাগেরও বেশি মুসলমান এবং যা আমাদের সবার জন্যই সমস্যা।’

সম্প্রতি ফরাসি বিতর্কি সাপ্তাহিক ম্যাগাজিন শার্লি এবদো হযরত মুহাম্মদ সা. কে নিয়ে ব্যঙ্গত্মাক কার্টুন ছাপায়। এর জেরে বিশ্বের বিভিন্ন দেশ প্রতিবাদ জানায়। যদিও ‘ইসলামি বিচ্ছিন্নতাবাদ’ কঠোর হস্তে দমনেরও ঘোষণা দেন তিনি। কার্টুন প্রকাশে বন্ধের আহ্বানের বিষয়ে তিনি বলেন, কার্টুন প্রকাশনা তিনি বন্ধ করতে পারবেন না। কার্টুন প্রকাশ বন্ধ করাকে স্বাধীন মত প্রকাশের ওপর আঘাত বলে মন্তব্য করেন তিনি। ফরাসি জাতি নিজেদের মূল্যবোধ বিসর্জন দেবে না বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিবাদে বিশ্বের অধিকাংশ দেশ ফরাসি পণ্য বয়কট অব্যাহত রাখে। ইসলাম ধর্ম নিয়ে ম্যাক্রোঁ’র এমন কাণ্ডে কঠোর প্রতিবাদ জানায় ওআইসি এবং জাতিসংঘও।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ