বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:১০

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:১০

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ২ গ্রেফতার অর্ধশতাধিক

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে আবারও ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষোভ মিছিলে আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) পুলিশের গুলিতে দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া গ্রেফতার হয়েছেন অর্ধশতাধিক।

এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় দায়েই শহরে আজ রোববার জান্তাবিরোধী বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালিয়েছে। এতে একজন বিক্ষোভকারী নিহত হন এবং আহত হন আরো বেশ কয়েকজন। রাজনীতিক কিয়াও মিন তিকে এসব তথ্য জানান।

এ ছাড়া স্থানীয় গণমাধ্যম দায়েই ওয়াচও একই তথ্য জানিয়েছে। গণমাধ্যমটি বলছে, এক ডজনের বেশি বিক্ষোভকারী আহত হয়েছেন।

অন্যদিকে, ইয়াঙ্গুনে বিক্ষোভস্থল থেকে আহত একজনকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুনে বেশ কয়েকজন ব্যক্তিকে বিক্ষোভস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের মধ্যে কারও কারও প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে।

এসব ব্যক্তি কীভাবে আহত হয়েছেন, তা স্পষ্ট বোঝা না গেলেও, স্থানীয় গণমাধ্যমগুলো বলছে বিক্ষোকারীদের ওপর গুলি চালানো হয়েছে। মিয়ানমার নাউ মিডিয়া গ্রুপ বলেছে, মানুষের ওপর ‘গুলি চালানো হচ্ছে’। তবে, বিস্তারিত জানায়নি গণমাধ্যমটি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স বলছে, পুলিশ স্নায়ু অবশকারী গ্রেনেড ছুঁড়েছে, কাঁদানে গ্যাস ব্যবহার করেছে এবং ফাঁকা গুলি চালিয়েছে।

এসব বিষয়ে জানতে পুলিশ এবং সামরিক কাউন্সিলের মুখপাত্রকে ফোন দেওয়া হলে কেউ ফোন ধরেনি বলে জানিয়েছে রয়টার্স।

এদিকে সামরিক জান্তাপ্রধান জেনারেল সিন অং হ্লাইং বলছেন, বিক্ষোভকারীদের মোকাবিলায় ন্যূনতম শক্তি ব্যবহার করা হচ্ছে।

তবে বাস্তবতা হচ্ছে, কয়েক সপ্তাহ ধরে চলমান বিক্ষোভের ঘটনায় এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত হয়েছেন। সেনাবাহিনী বলছে, বিক্ষোভে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

গত ১ ফেব্রুয়ারি ভোরে দেশটিতে সামরিক অভ্যুত্থান হওয়ার পর থেকে গত চার সপ্তাহ ধরে সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে যাচ্ছে দেশটির জনগণ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ