রবিবার | ৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:১৩

রবিবার | ৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:১৩

মাফিয়াদের নিয়ে দেশ চালাচ্ছে সরকার: মির্জা ফখরুল

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

বর্তমান সরকার মাফিয়াদের নিয়ে দেশ চালাচ্ছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা মাফিয়া সরকার তৈরি হয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রেই মাফিয়ারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

রবিবার (০২ মে) দুপুরে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। বিএনপির স্থায়ী কমিটির শনিবারের বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

মির্জা ফখরুল বলেন,

বাংলাদেশের পরিণতি যে এটা হবে সেটা আগে কখনও কল্পনাও করতে পারিনি। আমাদের দুর্ভাগ্য ৫০ বছর পরেও আমাদের এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি দেখতে হচ্ছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে অবশ্যই একটা নিরপেক্ষ সুষ্ঠু অবাধ নির্বাচন হতে হবে। সেই সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য একটি নিরপেক্ষ সরকার দরকার হবে। এজন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে যারা ক্ষমতা দখল করে আছে তাদের সরিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, শনিবার দলের স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভায় ভ্যাকসিনের অভাবে হঠাৎ করে টিকাদান কার্যক্রম বন্ধ করায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে সব বিষেশজ্ঞ এবং বিএনপি এই বিষয়ে প্রথম থেকেই সরকারকে সতর্ক করেছে। কিন্তু সরকার কোনো কর্ণপাত না করে সরকারের নিজস্ব দুর্নীতি পরায়ন কোম্পানির মাধ্যমে শুধু ভারত থেকে একটি কোম্পানির ভ্যাকসিন সংগ্রহ করতে কার্যক্রম নেওয়ায় করায় আজ সমগ্র জাতি বিপদগ্রস্ত হয়েছে।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এ বিষয়টি তার চিকিৎসক টিম আপনাদের সবসময় জানিয়ে আসছেন। আজকেও তারা আপনাদের এ বিষয়ে জানাবেন।

বিএনপি মহাসচিব বলেন, সভায় সম্প্রতি ভারত কর্তৃক একতরফাভাবে অক্সিজেন রপ্তানি বন্ধের ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষ করে করোনা রোগীর চিকিৎসার জন্য অত্যন্ত জরুরি অক্সিজেন রপ্তানি বন্ধের সিদ্ধান্ত কোনমতেই বন্ধুসুলভ আচরণ হতে পারে না। ইতোপূর্বেও বাংলাদেশের জরুরি প্রয়োজনের সময় বিভিন্ন জরুরি পণ্যের রপ্তানি একতরফাভাবে বন্ধ করায় বাংলাদেশের চরম বিপদাপন্ন হয় বলে সভা মনে করে। সভায় শুধুমাত্র ভারতের ওপর নির্ভর না করে বিকল্প উৎস থেকে অক্সিজেনসহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় এবং দেশে অক্সিজেন উৎপাদনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি জানানো হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ