বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | ভোর ৫:০৬

বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | ভোর ৫:০৬

মাদক বিক্রি করে কোটিপতি: কেন্দ্রীয় ছাত্রলীগনেতা আটক

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

মাদক বিক্রির অভিযোগে গাজীপুরের টঙ্গী থেকে ছাত্রলীগ নেতা রেজাউল করিমকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে রেজাউলকে হিমারদীঘি কেরানিরটেক বস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার রেজাউল করিম (৩২) টঙ্গীর নোয়াগাঁও হিমারদীঘি এলাকার হোসেন আলীর ছেলে। তিনি টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে ছাত্রলীগ নেতা রেজাউল করিমকে গ্রেফতার করেছে।

কক্সবাজার থেকে মাদক এনে টঙ্গীর বিভিন্ন কারবারির হাতে পৌঁছে দিতেন তিনি। থানায় রিমান্ডে থাকা আসামি জাকির হোসেন নামে এক মাদক ব্যবসায়ী পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি ছাত্রলীগ নেতা রেজাউলের কাছ থেকে মাদক নিয়ে খুচরা বিক্রি করতেন।

জিএমপির উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎমিশ জানান,

রেজাউলের বিরুদ্ধে জিএমপির টঙ্গী পশ্চিম থানায় চাঁদাবাজির মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে রেজাউলকে গ্রেফতার করা হয়েছে।

ছাত্রলীগ নেতা রেজাউল করিমের মাদক ব্যবসার নতুন কৌশল ও টঙ্গীর মাদক সম্রাজ্ঞী সঙ্গে এক লাখ পিস ইয়াবা সংক্রান্ত কথোপকথনের সংবাদ প্রকাশ হয় জাতীয় বিভিন্ন গণমাধ্যমে। ওইসব সংবাদ প্রকাশের পর থেকেই ওই ছাত্রলীগ নেতার বিষয়ে অনুসন্ধানে নামে পুলিশ। তারই প্রেক্ষিতে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ