বুধবার | ৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:২৬

বুধবার | ৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:২৬

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর (রহ.) কবর জিয়ারত করেছে ইশা ছাত্র আন্দোলন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

স্বাধীন বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা, ব্রিটিশ বিরোধী আন্দোলনের রূপকার, কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকার আদায়ে সদা সোচ্চার মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী (রহ.) এর ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রূহের মাগফিরাত কামনায় ইশা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ টাঙ্গাইলের সন্তোষস্হ তাঁর কবর জিয়ারত ও বিশেষ দোয়া করেন।

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী (রহ.) একজন দেওবন্দী আলেম ছিলেন। ভাসানী দেওবন্দী, তবে দেওবন্দ থেকে পাস করা আলেম অর্থে না বরং তার চেয়ে বেশি। তিনি দেওবন্দী রাজনৈতিক ঐতিহ্য ধারণ করেন। দারুল উলুম দেওবন্দের প্রথম ব্যাচের ছাত্র শায়খুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসানের (রহ.) কাছে শাহ ওয়ালীউল্লাহ দেহলভীর (রহ.) রাজনৈতিক ও দার্শনিক দীক্ষা নিয়েছেন তিনি। দেওবন্দ ঔপনিবেশিক পরাধীনতা এবং পাশ্চাত্যের প্রতি মানসিক ও বুদ্ধিবৃত্তিকভাবে অধীনস্থ থাকার বিরুদ্ধে লড়াই করার আত্মিক শক্তি অর্জনের পথ দেখাবার প্রতিশ্রুতি দিয়েই যাত্রা শুরু করেছিল। এই প্রেরণায় উজ্জীবিত হয়েছেন তিনি। ইসলাম ঔপনিবেশিকতা ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ার আত্মিক ও রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারে এটা তাঁর মনে দৃঢ়মূল হয়ে গিয়েছিল।

তিনি চেয়েছেন হুকুমতে রব্বানিয়া- প্রতিপালনের গুণ সম্পন্ন এমন এক শাসন ব্যবস্থা যার প্রাথমিক কর্তব্য হচ্ছে সকলকের লালন পালন নিশ্চিত করা । ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ নির্বিশেষে সকলকে মহান আল্লাহ তায়ালা লালন পালন করেন। বিধর্মী বলে কারো জন্য আলো, বাতাস, খাদ্য, পানি বন্ধ করেন না। সেটা করে জালিম, তার কোন ধর্ম নেই। জালিমের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায় সংগত । মানুষের রিজিক বা জীবনধারণের শর্তের উপর হস্তক্ষেপ করা ইসলাম বরদাশত করে না । মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী (রহ) এই সহজ রাজনীতির দিক্ষা দিয়ে গেছেন। তিনি হুকুমতে রাব্বানিয়া চেয়েছেন, কোন কেন্দ্রীভূত ক্ষমতাসম্পন্ন বুর্জোয়া কিংবা সোভিয়েত কিংবা চীনা মডেলের রাষ্ট্র না।

উক্ত জিয়ারত ও দোয়ায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক এম এম শোয়াইব, কওমী মাদ্রাসা সম্পাদক নুরুল বশর আজিজী , শূরা সদস্য মুহা. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল জেলা সভাপতি মুহা. কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহা. সাদিকুল ইসলাম , পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ