শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:০৮

শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:০৮

মন্দিরের পুরোহিতের কাছে ধর্ষণের শিকার তরুণী; গিয়েছিল ধর্মীয় শিক্ষার আশায়

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

সিলেটের গোলাপগঞ্জের বাঘায় মন্দিরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক পুরোহিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার বাঘা কালাকোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই তরুণী ধর্মীয় শিক্ষা লাভের জন্য পুরোহিতের কাছে গিয়ে পুরোহিতের লালসার শিকার হয়েছিল বলে জানিয়েছে তার পরিবার।

ভুক্তভোগির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের কালাকোনা গ্রামে গিরিধারী জিও মন্দিরের পুরোহিত হিসাবে দায়িত্ব পালন করছেন গোবিন্দ দাস (৪৬)।

তিনি টাংগাইল জেলার দেলদোহার থানার সিলিমপুর গ্রামের কালু চৌহানের ছেলে। ধর্মীয় শিক্ষা লাভের জন্য ওই পুরোহিতের কাছে প্রায়ই যাওয়া আসা করতেন কালাকোনা এলাকার তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী হিন্দু ধর্মের অনুসারীরা।

মন্দিরের পার্শ্ববর্তী বাড়ির এক তরুণী গত ১৩ এপ্রিল সন্ধ্যায় মন্দিরের পুরোহিত গবিন্দ দাসের লালসার শিকার হন। পুরোহিত ও তার সহযোগী দিপংকর দেব তপন (৩৮) মেয়েটিকে মন্দির থেকে জরুরি কাজের কথা বলে মন্দিরের পাশে নিয়ে যায়। সেখানে তারা মেয়েটির মুখে চেপে ধরে ধর্ষণের চেষ্টা করলে তরুণী চিৎকার দেয়।

এ সময় আশপাশ এলাকার লোকজন ও তরুণীর স্বজনেরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে তার তথ্য মতে মন্দিরের পুরোহিত গোবিন্দ দাসকে এলাকাবাসী আটক করে গণধোলাই দেয়। তিনি তরুণীকে ধর্ষণচেষ্টার বিষয়টি স্বীকার করেন। তবে তার সহযোগী দিপংকর দেব তপন পালিয়ে যায়।

এ ঘটনায় গোবিন্দ দাস ও দিপংকর দেব তপন এর বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন তরুণীর বাবা।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন,

অভিযোগের প্রেক্ষিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ