বৃহস্পতিবার | ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৩৯

বৃহস্পতিবার | ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৩৯

ভোট দিতে না পেরে বিমুখ হয়ে ফিরে যাচ্ছেন ভোটাররা : মোস্তফা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) জটিলতায় বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ভোট দিতে না পেরে ভোটাররা বিমুখ হয়ে ফিরে গেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে তিনি মৌখিকভাবে এসব অভিযোগ করেন।

সেখান থেকে বের হয়ে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা সাংবাদিকদের বলেন, আমরা মনে করেছিলাম ইভিএমে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে পারবো। কিন্তু আমরা যখন ভোটকেন্দ্র পরিদর্শনে গেলাম তখন জানতে পারলাম ইভিএমে ত্রুটি। ফিঙ্গার প্রিন্ট দিলে প্রিন্ট আসছে না, উনারা (নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা) বলছেন কিছু সমস্যা হওয়ার কারণে দীর্ঘ লাইন হয়েছে। যেমন কোনো কেন্দ্রে ৮টি বুথ আছে, সেখানে ২টি বুথে সমস্যা। এমনকি সকালে আমি আমার কেন্দ্রে নিজেই ইভিএমের ক্রটির মধ্যে পড়েছি। প্রতিটি কেন্দ্রে ভোটের লাইনে বয়স্ক পুরুষ-মহিলা লাইনে অপেক্ষা করতে করতে হতাশ হয়ে ফিরে গেছেন। এতে করে ভোট কাস্ট কম হবে।

আগের নির্বাচনের কথা উল্লেখ করে মেয়র প্রাথী মোস্তফা বলেন, আগের ভোটে বিকেল ৩টার মধ্যে ৭০-৭৫ শতাংশ ভোট পোল হয়ে যেত। এতক্ষণ কেন্দ্রে ভোটার থাকতো না। কিন্তু এবার ইভিএমের জটিলতার কারণে ভোট কাস্ট কম হবে। এতে আমি যা আশা করেছিলাম আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান অনেক বেশি হবে। কিন্তু এখন মনে হচ্ছে ভোট কাস্ট কম হওয়ায় হয়তো ভোটের ব্যবধান কম হবে।

তিনি আরও বলেন, অনেক ভোটারদের স্মার্ট কার্ড থাকার পরও তারা ভোট দিতে পারছেন না। আমরা এখানে বলতে এসেছি যে, ভোট কাস্টিং কম হবে। আমাদের যে প্রত্যাশা, আমরা যেভাবে কাজ করেছি, মানুষজন পছন্দের প্রার্থীকে ভোট দেবে তা তারা দিতে পারছেন না। এই অভিযোগটি জানাতেই নির্বাচন অফিসে এসেছি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ