রবিবার | ৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:৫৪

রবিবার | ৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:৫৪

ভাস্কর্য ও মূর্তি এক নয়, এ সম্পর্কে ভুল বুঝাবুঝি আছে -ধর্ম প্রতিমন্ত্রী দুলাল

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

ভাস্কর্য ও মূর্তি এক নয়, এ সম্পর্কে ভুল বুঝাবুঝি আছে আলাপ আলোচনা করে সৃষ্ট সমস্যা সমাধান করা যায়। ভাস্কর্য বা মূর্তি নিয়ে উস্কানিমূলক বক্তব্য ও বিবৃতির বিষয়ে সংযত হতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকল ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদেরকে নিয়ে সমাজের বিভিন্ন স্তরে আন্তঃধর্মীয় সংলাপ-এর আয়োজন করা হবে।

আজ মঙ্গলবার রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ)-এর নেতৃবৃন্দের সাথে ধর্ম মন্ত্রণালয়ে মতবিনিময় সভায় নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, রাসুল (সা.) ২৫ বছর বয়সে আল আমিন উপাধি লাভ করেছিলেন। ৪০ বছর বয়সে নবুওয়ত লাভ করেছিলেন। এক মাত্র ভালো মানুষ হওয়ার কারণে মহানবী (সা.) এ উপাধি পেয়েছিলেন। তিনি বলেন, আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে। অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল হতে হবে।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, জনগণের ইচ্ছা আকাঙ্খাকে তুলে ধরা এবং সরকারের কর্মকান্ড এবং সেবা সম্পর্কে জনগণকে অবহিত করার ক্ষেত্রে সাংবাদিকরা সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। দেশের সামগ্রিক উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। আমি সাংবাদিকদের নিকট থেকে সব সময় সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ চাই।

আরআরএফ সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় আরআরএফ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শামসুল ইসলাম, সহ-সভাপতি মনিরুজ্জামান উজ্জ্বল, যুগ্ম-সম্পাদক মুহাম্মদ নঈমুদ্দিন, অর্থ সম্পাদক রকীবুল হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাবলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাহরাম খান, কার্যনির্বাহী সদস্য মোহসিনুল করীম লেবু, সদস্য মাসুদ রানা ও মাসুদুল হক।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ