বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৩:০৮

বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৩:০৮

‘ভাস্কর্যের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তারা ১৯৭৫-এর চক্রান্তকারী মহলের দোসর’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ার‌ম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, ভাস্কর্য সংস্কৃতিকে ধারণ করার মাধ্যমে একটি জাতির ঐতিহ্যকে সংরক্ষণ করে। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে আজ যারা অবস্থান নিয়েছে তারা ১৯৭৫-এর চক্রান্তকারী মহলের সেই মানসিকতাই ধারণ করে।

আজ বুধবার (১৬ ডিসেম্বর) কমিশন সচিবালয়ের ৭১ মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন’ শীর্ষক আলোচনা সভায় অনলাইনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন পিএসসির চেয়ারম্যান। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সচিব মোছা. আছিয়া খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে পিএসসি চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধু ও স্বাধীনতাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। বঙ্গবন্ধু চেয়েছিলেন স্বাধীন মানুষ হিসাবে আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে, আমরা মাথা উঁচু করে বাঁচবো। সব স্তরে বাঙালির ওপরে পাকিস্তানিদের বৈষম্য থেকে মুক্তি দিয়েছেন আমাদের স্বাধীনতার মহানায়ক সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাংলাদেশ স্বাধীন করেছেন বলেই আমরা আজ উন্নয়নের এ অবস্থানে পৌঁছেছি। সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমেই এ উন্নয়ন সম্ভব হয়েছে। 

পিএসসি চেয়ারম্যান আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তথ্য প্রযুক্তির ব্যবহার ত্বরান্বিত করতে হবে। তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছেন। এখন ঘরে বসে অটোমেশনের মাধ্যমে নানা স্তরে অতি দ্রুততার সাথে কাজ করা সম্ভব হচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাঁকে প্রকৃত সম্মান প্রদর্শন করা হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ