বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৪৭

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৪৭

ভারত বাংলাদেশের সত্যিকারের বন্ধু : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

আনুষ্ঠানিকভাবে ২০ লাখ ডোজ করোনা টিকা বাংলাদেশের হাতে তুলে দিয়েছে ভারত। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আনুষ্ঠানিকভাবে টিকা হস্তান্তর করেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় ভারত-বাংলাদেশ মিত্রতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এ টিকার উপহার দেয়া হয়েছে বলেই জানান ভারতীয় হাইকমিশনার।

করোনার বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের প্রত্যয় জানান তিনি। এ সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে বলে আশা জানান ভারতীয় হাইকমিশনার।

আর পররাষ্ট্রমন্ত্রী ভারতকে ধন্যবাদ দিয়ে বলেন, দেশটি প্রমাণ করেছে তারা বাংলাদেশের সত্যিকারের বন্ধু।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আজ ঐতিহাসিক একটি দিন। ১৯৭১ সালে বাংলাদেশকে যেভাবে সহায়তা করেছিল, করোনা মহামারির এই বিপদেও তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। এজন্য তাদের ধন্যবাদ জানাতে চাই। এই টিকা দেওয়ার মধ্য দিয়ে আমাদের দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী হলো। তারা আমাদের ২০ লাখ ভ্যাকসিন উপহার দিল। আর যেটা চুক্তি করা হয়েছে সেগুলো মানে ৩ কোটি সেগুলোও আসবে।

এদিকে, সকাল ১১টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ২০ লাখ ডোজ ভ্যাকসিনবাহী এয়ার ইন্ডিয়ার কার্গো বিমান। পরে এগুলো নিয়ে যাওয়া হয় ইপিআই সংরক্ষণাগারে।

দেশের মাটিতে এখন করোনার টিকা। টিকা বহনকারী এয়ার ইন্ডিয়ার বিশেষ কার্গো বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের নানা আনুষ্ঠানিকতা শেষে ‍দুপুর ১২টা ২০ মিনিটে ইপিআইয়ের দুটি বিশেষ কার্গো ভ্যানে কোল্ড চেইন ব্যবস্থাপনা নিশ্চিত করে ভারতের উপহার ২০ লাখ ডোজ টিকা নিয়ে যাওয়া হয় তেজগাঁও জেলা ইপিআইয়ের স্টোরেজে।

এ সময় ইপিআই কর্তৃপক্ষ জানায়, করোনার টিকা সঠিক তাপমাত্রায় সংরক্ষণের সক্ষমতা রয়েছে।

ইপিআই স্টোরের সামনে টিকা বহন করা দুটি ট্রাক আসার পর ইপিআইয়ের প্রোগ্রাম ম্যানেজার ডা. মওলা বক্স বলেন, আমাদের এখানে ২০ লাখ টিকার সব সংরক্ষণ করা যাবে। যত দিন টিকা বিতরণ করা না হবে তত দিন এখানে টিকা সংরক্ষণ করা হবে। আমরা আশা করছি, এক মাসের মধ্যে সব বিতরণ করা হয়ে যাবে।

এদিকে সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভার্চুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভ্যাকসিন নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।স্টুডেন্ট জার্নাল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ