রবিবার | ৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:১৬

রবিবার | ৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:১৬

ভারত থেকে ভ্যাকসিন কেনার চুক্তির কারণেই জাতির চরম স্বাস্থ্য বিপর্যয়ঃ বিএনপি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

ভারত থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন কেনার চুক্তির কারণেই জাতির চরম স্বাস্থ্য বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি। 

গতকাল শনিবার বিকালে দলটির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় নেতারা এ মন্তব্য করেন। 

সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

সভায় ভ্যাকসিনের অভাবে সরকার টিকাদান কার্যক্রম বন্ধ ঘোষণা করায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। 

এ সময় বিএনপির নেতারা বলেন, টিকা কেনার বিষয়ে দেশের সব বিষেশজ্ঞ ও বিএনপি প্রথম থেকেই সরকারকে সতর্ক করেছে। কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। সরকারের নিজস্ব দুর্নীতিপরায়ণ কোম্পানির মাধ্যমে শুধুমাত্র ভারত থেকে একটি কোম্পানির ভ্যাকসিন সংগ্রহ করতে কার্যক্রম গ্রহণ করায় আজ জাতি বিপদগ্রস্ত হয়েছে। এখন উৎপাদনকারী প্রতিষ্ঠান বলছে, তারা ভারতের চাহিদা পূরণের জন্য বাংলাদেশে সরবরাহ করতে অপারগ। 

বিএনপি বিকল্প উৎস অনুসন্ধান এবং বিকল্প উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহের আবশ্যকতা গুরুত্বসহকারে বলেছিল। বিএনপির আশঙ্কা সত্যে পরিণত হয়েছে।’

সভায় স্থায়ী কমিটির সদস্যরা মনে করেন, চীন ও রাশিয়ার কাছ থেকে ভ্যাকসিন সংগ্রহের সুযোগ থাকার পরেও তা করা হয়নি। চীন প্রস্তাব নিয়ে এসেছিল ভ্যাকসিন উৎপাদনের জন্য। কিন্তু এরপরই ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশে আগমন ও সরকারের শুধুমাত্র ভারত থেকে সংগ্রহের চুক্তি জাতির জন্য এক চরম স্বাস্থ্য বিপর্যয় সৃষ্টি করেছে। 

সরকারকে এই দায়িত্বহীনতা এবং দুর্নীতির জন্য অবশ্যই জনগণের কাছে জবাব দিতে হবে বলেও হুশিয়ারি দেন বিএনপি নেতারা।

সেই সঙ্গে দ্রুত টিকা সংগ্রহ, টিকাদান পরিকল্পনা ও সুস্পষ্ট রোডম্যাপ জনগণের সামনে সুনির্দিষ্টভাবে জানানোর আহ্বান জানানো হয় সভায়।সূত্রঃ  যুগান্তর।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ