সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:০৭

সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:০৭

বিয়ে নিয়ে মনোমালিন্য, ঢাবির সাবেক শিক্ষার্থী বিসিএস ক্যাডার রুমানার আত্মহত্যা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

রাজধানীর আজিমপুর স্টাফ কোয়ার্টারে রুমানা ইয়াসমিন নামে আনসার বাহিনীর এক সহকারী পরিচালকের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড সেটি তদন্ত করে দেখবে পুলিশ। । শুক্রবার সন্ধ্যার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমানার এক আত্মীয় জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী রুমানা। তার গ্রামের বাড়ি বগুড়ায়। সম্প্রতি বিয়ে নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্য চলছিল।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জানা গেছে, রুমানা ৩৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে আনসার বাহিনীর সহকারী পরিচালক হিসেবে চাকরিতে যোগদান করেন। গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) গাজীপুরে ট্রেনিং শেষে আজিমপুর স্টাফ কোয়ার্টারের বাসায় ফেরেন রুমানা। ওই বাসায় রুমানা ও তার ছোট বোন এক সঙ্গে থাকতেন। শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিয়ের দাওয়াতে বাসার বাইরে থাকা ছোটবোন রুমানাকে কল দিলে কোন সাড়া পাননি। পরে প্রতিবেশীকে ফোন দেয়া হলে তারা জানায়, ঘরের ভেতর রুমানার কোন সাড়া-শব্দ পাওয়া যাচ্ছে না। পরে আরেক প্রতিবেশী এসে ঘরের দরজায় ধাক্কা দিয়ে দেখেন রুমানার দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। অচেতন অবস্থায় রুমানাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ