মঙ্গলবার | ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ রমজান, ১৪৪৭ হিজরি | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:১০

মঙ্গলবার | ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ রমজান, ১৪৪৭ হিজরি | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:১০

বিশ্ববিদ্যালয় খোলা ও টিকা দেওয়া নিয়ে একমত নয় মন্ত্রণালয়-ইউজিসি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

শিগগিরই আবাসিক হলের এক লাখ ১০ হাজার শিক্ষার্থীকে টিকা দিয়ে ক্যাম্পাস খোলার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এ ধরনের সিদ্ধান্তে একমত হতে পারেনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সব শিক্ষার্থীকে টিকা দিয়েই বিশ্ববিদ্যালয় খোলার পক্ষে কমিশন। বৃস্পতিবার (২৭ মে) শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির এ সংক্রান্ত বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

শিক্ষার্থীদের টিকা দেওয়া ও বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে এ সভার আয়োজন করা হয়। এতে টিকা দেয়া ও বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্তে দুই পক্ষ একমত হতে পারেনি বলে জানা গেছে। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া ইউজিসির পক্ষে চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, ড. মুহাম্মদ আলমগীর, ড. মো. সাজ্জাদ হোসেন, ড. বিশ্বজিৎ চন্দ, ড. মো. আবু তাহের ও সচিব ড. ফেরদৌস জামান। সভা শেষে ইউজিসি সচিব বলেন, ‘প্রথমদিকে আবাসিক হলের শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর ক্যাম্পাস খোলার পক্ষে ছিল ইউজিসিও। তবে এখন সিদ্ধান্ত নিয়েছে সব শিক্ষার্থীকে টিকা দিয়ে বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তাব দেওয়া হবে। এটি আমরা রোববার পাঠাবো স্বাস্থ্য মন্ত্রণালয়ে।’

এ প্রসঙ্গে ইউজিসির চেয়ারম্যান ড. কাজী শহিদুল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাস করবে, একসঙ্গে চলাফেরা করবে। আবাসিক-অনাবাসিক আলাদাভাবে ক্লাস করতে বা চলতে পারবে না। এ জন্য সব শিক্ষার্থীকে টিকা দিয়ে বিশ্ববিদ্যালয় খোলার পক্ষে। কোনো শিক্ষার্থীকেই আমরা ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। এজন্য আমাদের সুপারিশ আমরা পাঠাবো। শিক্ষা মন্ত্রণালয়েও এ প্রস্তাব তুলে ধরেছি।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ