রবিবার | ৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৪১

রবিবার | ৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৪১

বিল গেটসে টপকে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় এখন টেসলা প্রধান ইলন মাস্ক

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় প্রথম স্থানে আছেন অ্যামাজন প্রধান জেফ বেজোস। তবে এবার মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসে টপকে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় দ্বিতীয় ব্যক্তি এখন টেসলা প্রধান ইলন মাস্ক। খবর দ্য গার্ডিয়ানের।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের বরাত দিয়ে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে টপকে গিয়েছিলেন আগেই। বিশ্বের তৃতীয় ধনকুবেরের জায়গাটা এ বছরেই দখলে নেন মাস্ক। এবার বিল গেটসকেও পেছনে ফেলে দিলেন তিনি।

জানা গেছে, ৭০০ কোটি ডলার থেকে তার সম্পত্তির পরিমাণ এখন ১২ হাজার ৭৯০ কোটি ডলার। এ বছরেই ১০ হাজার কোটি ডলার সম্পত্তি বেড়েছে মাস্কের। যার ফলে ১৯৯৫ থেকে ২০১৭ পর্যন্ত একটানা ফোর্বসের তালিকায় শীর্ষস্থানটি ধরে রাখা বিল গেটসকে পিছনে ফেলতে পেরেছেন।

মোট সম্পত্তির বিচারে বিশ্বের ৫০০ জন ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করে ব্লুমবার্গ। আশ্চর্যের ব্যাপার হলো, জানুয়ারিতে মাস্ক ছিলেন ৩৫তম স্থানে। সেখান থেকে গত সেপ্টেম্বরে প্রথম পাঁচে শুধু নয়, ফেসবুক প্রধানকেও পেছনে ফেলেন তিনি। নভেম্বরে এসে টপকালেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতাকেও।

২০০৬ সালে গেটসের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৫০ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি ডলার। ২০১৬ সালে শেষে সেই সম্পত্তি গিয়ে দাঁড়ায় ৭৫ বিলিয়ন বা সাড়ে সাত হাজার কোটি ডলারের কাছাকাছি। তবে নিজের ফাউন্ডেশনকে বিপুল পরিমাণ অর্থ অনুদান দেন গেটস। এ বছর কভিড গবেষণা ও ভ্যাকসিন বিতরণের জন্যও প্রচুর অর্থ অনুদান দিয়েছেন গেটস।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ