বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৩৬

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৩৬

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের (ভিসি) সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে পরিষদের সভাপতি ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাবি ভর্তি পরীক্ষা শুরু ২১ মে:

আগামী ২১ মে ক ইউনিটের পরীক্ষা মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, খ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ মে, গ ইউনিটের পরীক্ষা হবে ২৭ মে, ঘ ইউনিটের পরীক্ষা ২৮ মে ও চ ইউনিটের পরীক্ষা হবে ৫ জুন। সব পরীক্ষা সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। 

সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছে ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৯ জুন থেকে:

১৯ জুন থেকে গুচ্ছ পদ্ধতির পরীক্ষা শুরুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ১৯ জুন, ২৬ জুন ৩ ও ১০ জুলাই তিনটি ইউনিটের পরীক্ষা নেয়ার প্রস্তাব করা হয়েছে।

বুয়েটের ভর্তি পরীক্ষা ১০ জুন, প্রকৌশল গুচ্ছের ১২ জুন:

আগামী ১০ জুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। তাছাড়া ১২ জুন প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ের (চুয়েট, রুয়েট ও কুয়েট) ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২৯ মে:

আগামী ২৯ মে দেশের ৭টি কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি শিক্ষা প্রাধান্য পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জাবি ভর্তি পরীক্ষা শুরু ৩ জুন:

আগামী ৩ জুন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে। চলবে ২০ জুন পর্যন্ত। এ বিষয়ে চুয়েট ভিসি বলেন, আগামী ৩ জুন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে। ২০ জুন পর্যন্ত চললেও শুধুমাত্র ১৯ জুন তারা কোন পরীক্ষা নিতে পারবেনা।

বুটেক্সের ভর্তি পরীক্ষা ১৭ জুন:

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ভর্তি পরীক্ষা আগামী ১৭ জুন নেয়ার প্রস্তাব করা হয়েছে। 

নির্ধারণ হয়নি চবি-রাবির ভর্তি পরীক্ষার তারিখ:

বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা সম্ভব হয়নি। সভা শেষে পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ কথা জানিয়েছেন।

এদিন বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ, ঢাবি, জাবি ও বুয়েটসহ প্রায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিন তারিখ প্রস্তাব করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ