রবিবার | ৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ শাবান, ১৪৪৭ হিজরি | ২৫ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৮:৫৭

রবিবার | ৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ শাবান, ১৪৪৭ হিজরি | ২৫ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৮:৫৭

বিকল্প যে পদ্ধতিতে এসএসসি ও এইচএসসি ফল নির্ধারণের সম্ভাবনা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ

দেশে করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় চলতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই অবস্থায় বিকল্প পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে শিক্ষা বোর্ড ও বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি করা হয়েছে। এই কমিটি ইতোমধ্যে পরীক্ষার বেশকিছু বিকল্প নিয়ে আলোচনা করেছে।

শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের পরিকল্পনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর এসএসসি পরীক্ষার্থীদের ৬০ দিন ও এইচএসসি পরীক্ষার্থীদের ৮৪ দিন ক্লাস করিয়ে পরীক্ষা নেয়া। তবে ৩১ জুলাই পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকায় সেটি বাস্তবায়ন প্রায় অসম্ভব। এই অবস্থায় পরীক্ষার বিকল্প নিয়ে ভাবছে তারা।

একাধিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলে জানা গেছে, ইতোমধ্যে অনেকগুলো বিকল্প চিন্তাভাবনা করা হয়েছে। প্রাথমিকভাবে পূর্ববর্তী পরীক্ষার ফলাফলের সাথে একাডেমিক পরীক্ষার ফল ও অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে রেজাল্ট দেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।

এছাড়া যদি বছরের শেষদিকে সময় কাভার করা যায় তাহলে ৫০০ নম্বরের পরীক্ষা নেয়া হতে পারে। এক্ষেত্রে বাংলা ও ইংরেজি ২০০ নম্বর এক করে ১০০ নম্বর, গণিত, বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের ২০০ নম্বরের বিষয়গুলো এক করে ১০০ নম্বরের পরীক্ষা নেয়ার চিন্তাও রয়েছে।

এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক একটি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান, যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাসাইনমেন্টের উপর নম্বর দেয়া হয়। সেহেতু এইচএসসি পরীক্ষার্থীদের জেএসসির ২৫ শতাংশ, এসএসসির ৫০ শতাংশ এবং অ্যাসাইনমেন্টে ২৫ শতাংশ নম্বর হিসেব করে মূল্যায়ন করা হতে পারে।

তিনি আরও বলেন, এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে জেএসসিতে প্রাপ্ত জিপিএর ৫০ শতাংশ আর বাকি ৫০ শতাংশ নম্বর অ্যাসাইনমেন্ট ও একাডেমিক পরীক্ষার ফল বিশ্লেষণ করে দেয়া হতে পারে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ