সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৩২

সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৩২

বিএনপিকে প্রতিহত করতে ছাত্রলীগ নেতাকর্মীরাই যথেষ্ট: সিটি মেয়র

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, যে মানুষের চলার শক্তি নেউ, সে যদি কাউকে মারার কথা বলে, তাহলে তাকে করুণা করা ছাড়া বলার কিছু নেই। বিএনপির অবস্থা হয়েছে তাই।

মঙ্গলবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে রাজশাহী মহানগর ছাত্রলীগের উদ্যোগে রাজশাহী কলেজে অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। সকাল ১০টা থেকে শুরু হওয়া মহানগর ছাত্রলীগের এ অবস্থান কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলে।

তিনি বলেন, বিএনপির যে মূলনেতা তারেক রহমান এদেশ থেকে ৮ হাজার কিলোমিটার দূরে লন্ডনে বসে আছে, আর তারেকের মা খালেদা জিয়া চুপচাপ ঘরে বসে আছেন। আমরা বুঝে পাই না, যাকে বিএনপির চালিকাশক্তি বলা হচ্ছে, সেই খালেদা জিয়া যেখানে ঘরে চুপচাপ বসে আছেন, বাইরে বের হচ্ছেন না, তাহলে তার দলের নেতাকর্মীরা বাইরে বের হয়ে আর কী করতে পারবে।

মেয়র লিটন বলেন, বিএনপির নেতাকর্মীরা বেশি আস্ফালন করলে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না। অতীতে রাজশাহী মহানগর ছাত্রলীগের ভূমিকা অত্যন্ত আশাব্যঞ্জক। আজকে যে বিএনপির সমাবেশ হচ্ছে, সেই সমাবেশ থেকে ধ্বংসাত্মক কিছু করার চিন্তাভাবনা যদি তারা করে, তাহলে তাদের প্রতিহত করতে ছাত্রলীগের নেতাকর্মীরাই যথেষ্ট।

অবস্থান কর্মসূচির সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম। সঞ্চালনা করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ। এ সময় মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আরেফিন পারভেজ বন্ধন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান রেজা, সাংগঠনিক সম্পাদক রাশিক দত্তসহ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ