বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:১২

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:১২

বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গৃহবধূকে ১০ দিন আটকে রেখে ধর্ষণ!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার এক গৃহবধূকে অপহরণ করে ১০ দিন আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে মানিক আহমেদ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার শালিকা গ্রামে অভিযান চালিয়ে মানিককে পুলিশ গ্রেফতার করে। এর আগে রাত ৯টার দিকে থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। 

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, শালিকা গ্রামের এক দিনমজুরের মেয়ের দু’বছর আগে বিয়ে হয়েছে পাশের মোচাইনগর গ্রামে। কিছুদিন আগে ওই গৃহবধূ তার বাবার বাড়ি বেড়াতে এসেছিল। গত ২২ মে গৃহবধূ তার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য শালিকা বাজারে আসে। ওই বাজারে থাকা মানিক আহমেদ ওই গৃহবধূকে মোটরসাইকেলে করে পৌঁছে দেওয়ার কথা বলে তুলে নিয়ে যায় সদর উপজেলার বদরগঞ্জ গ্রামে। সেখানে মোহর আলী নামের এক ব্যক্তির বাড়িতে ১০ দিন আটকে রেখে ধর্ষণ করে মানিক আহমেদ।

গত ২ জুন ওই গৃহবধূকে তার নিজেদের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে মানিক আহমেদ গৃহবধূকে নিয়ে যায় সদর উপজেলার ভালাইপুর গ্রামে। মোবাইল রিচার্জ করার কথা বলে সেখান থেকে কৌশলে পালিয়ে যায় মানিক। শুক্রবার রাতে গৃহবধূ তার বাবাকে সঙ্গে নিয়ে আলমডাঙ্গা থানায় যায় এবং মানিক আহমেদের বিরুদ্ধে আটকে রেখে ১০ দিন ধরে ধর্ষণ করার অভিযোগ করে।

গৃহবধূর পক্ষে তার বাবা ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মানিক আহমেদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ