মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৮:৫২

মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৮:৫২

বার কাউন্সিলের ৫ কেন্দ্রের পরীক্ষা ফের বাতিল, নিষিদ্ধ হবে হামলাকারীরা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির জন্য লিখিত পরীক্ষা হওয়া ৯ কেন্দ্রের পাঁচটির পরীক্ষা বাতিল করা হয়েছে। বহাল রাখা হয়েছে বাকি চার কেন্দ্রের পরীক্ষার কার্যক্রম।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়। সংস্থাটির সচিব এবং সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এছাড়া পরীক্ষা কেন্দ্রে হামলাকারীদের চিহ্নিত করে পরবর্তী পরীক্ষাসমূহে তাদের নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত বার কাউন্সিলের এনরোলমেন্ট লিখিত পরীক্ষার ৯টি কেন্দ্রের মধ্যে ৪টি কেন্দ্রের পরীক্ষার কার্যক্রম বহাল রাখা হয়েছে। কেন্দ্রগুলো হলো-আজিমপুর গার্লস কলেজ, শেখ বোরহান উদ্দিন কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সেন্ট্রাল উইমেন্স কলেজ। অপর পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় গোলযোগ ও বিশৃঙ্খলা সংঘটিত হওয়ায় তা বাতিল করা হয়েছে। কেন্দ্রগুলো হলো-মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, মোহাম্মদপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ ও মহানগর মহিলা কলেজ। এই পাঁচটি কেন্দ্রের পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা যত দ্রুত সম্ভব নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব পরিক্ষার্থী গোলযোগ করে পরীক্ষার পরিবেশ বিনষ্ট করাসহ বিশৃঙ্খলা সৃষ্টি করে পরীক্ষা গ্রহণে বাধা দেওয়া, সাধারণ শিক্ষার্থীদের শারীরিকভাবে নিগৃহীত করে জোরপূর্বক উত্তরপত্র বিনষ্ট করা এবং পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করে পরীক্ষা কেন্দ্র ভাঙচুর করে ক্ষতিসাধন করেছে, ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উসকানিমূলক বক্তব্য দিয়েছে, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ বার কাউন্সিলের পরবর্তী পরীক্ষাসমূহে অংশগ্রহণ নিষিদ্ধ করা হবে।

গত ১০ ডিসেম্বর আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার বেশকয়েকটি কেন্দ্রে কিছু উশৃঙ্খল পরিক্ষার্থী হামলা করে। এসময় অনেক সাধারণ শিক্ষার্থীকে মারধর ও তাদের পরীক্ষার খাতা ছিঁড়ে ফেলেন তারা। এ ঘটনায় ইতোমধ্যে পুলিশ ৪৯ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। তাদের বিরুদ্ধে রাজধানীর তিনটি থানায় পাঁচটি মামলা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ