শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৫৪

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৫৪

বারিধারা মাদরাসার মুহতামিম হলেন মুফতি মনির হোসাইন কাসেমী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

দেশের অন্যতম কওমি শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামিম হয়েছেন মুফতি মনির হোসাইন কাসেমী। নায়েবে মুহতামিমের দায়িত্ব পেয়েছেন মাওলানা মাসউদ আহমদ।

রোববার (৪ এপ্রিল) বিকেলে জামিয়ার শূরা কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মাদানি সোসাইটি বাংলাদেশের সভাপতি ও মজলিসে শূরার সদস্য বদিউর রহমান।

জামিয়ার মুহাদ্দিস মাওলানা হিদায়াতুল্লাহ গণমাধ্যমকে বলেন, গতকাল মজলিসে শূরার বৈঠকে জামিয়ার পরিচালনার জন্য এর আগে গঠিত অন্তর্বর্তীকালীন পরিচালনা কমিটি বিলুপ্ত করে মুফতি মনির হোসাইন কাসেমীকে মুহতামিম এবং মাওলানা মাসউদ আহমদকে নায়েবে মুহতামিমের দায়িত্বে নিয়োগ দেওয়া হয়। এছাড়া মজলিসে শূরার বৈঠকে বিগত বছরের আয়-ব্যয় ও শিক্ষাসংক্রান্ত বিষয়ে পর্যালোচনা এবং কয়েকটি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

শূরা কমিটি নবনিযুক্ত মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী ও নায়েবে মুহতামিম মাওলানা মাসউদ আহমদকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠান পরিচালনা, প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের ধারা আরো এগিয়ে নিয়ে যাওয়া এবং শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এর আগে ২০২০ সালের ১৩ ডিসেম্বর এ মাদরাসার মুহতামিম, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর গতকাল মজলিসে শূরার বৈঠকের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন পরিচালনা কমিটির মাধ্যমে চলছিলো মাদরাসা।

মুফতি মনির হোসাইন কাসেমী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে ২০ দলীয় জোটের হয়ে নির্বাচন করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ