সোমবার | ৩০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:৪১

সোমবার | ৩০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:৪১

বারিধারা জামিয়া থেকে মাও.মনির হোসেন কাসেমীকে বহিষ্কার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর স্মৃতিবিজড়িত জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা থেকে মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী ও মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ মাহমুদ কাসেমীকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। বর্তমান নায়েবে মুহতামিম মাওলানা মাসউদ আহমদ ওই দুটি শূন্য পদে তার বর্তমান দায়িত্বের অতিরিক্ত ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করবেন। বুধবার গণমাধ্যমে পাঠনো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।বিৃবতিতে বলা হয়,

গত সোমবার (৭ জুন) মাদানি সোসাইটি বাংলাদেশের পরিচালনা কমিটির সভাপতি বদিউর রহমানের সভাপাতিত্বে বাদ আছর মাদ্রাসা কার্যালয়ে শুরা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়। এরমধ্যে বারিধারা মাদ্রাসার বর্তমান মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী ও মুহাদ্দিস মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমীকে প্রতিষ্ঠানটির সব পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হয়।

মজলিসে শুরার রেজুলেশনে উল্লেখ করা হয় যে, জামিয়ার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী সাম্প্রতিককালে হেফাজত ইস্যুতে বিতর্কিত হয়ে যাওয়া এবং বিভিন্ন মামলায় এজাহারভুক্ত আসামি হয়ে কারাবন্দি থাকায় মজলিসে শুরা কর্তৃক সর্বসম্মতিক্রমে জামিয়ার মুহতামিম পদসহ অন্যান্য সকল পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হলো।

মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমীকে অব্যাহতিদানের কারণ প্রসঙ্গে রেজুলেশনে উল্লেখ করা হয়, তিনি সাম্প্রতিককালে বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি হয়ে কারাবন্দি হওয়ায় মজলিসে শুরা কর্তৃক সর্বসম্মতিক্রমে তাকেও স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।

শুরা কমিটির অন্যতম সদস্য ও বারিধারা মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি মকবুল হোসাইন কাসেমী বলেন, তারা দুই জন এমন কিছু কাজের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলেছেন, যাতে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও নিরাপত্তা এবং প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রাখতে শুরা কমিটিকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।

তিনি জানান, বৈঠকে মুহতামিমের শূন্য পদে বারিধারা মাদ্রাসার বর্তমান নায়েবে মুহতামিম মাওলানা মাসউদ আহমদকে তার বর্তমান দায়িত্বের অতিরিক্ত ভারপ্রাপ্ত মুহতামিমের দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ