সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:০৯

সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:০৯

বারংবার দূর্নীতির কারণে বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুন্ন হয়েছে: মুফতি ফয়জুল করীম

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

দেশে দুর্নীতি এক মহামারিতে পরিণত হয়েছে। রাষ্ট্র যন্ত্রের প্রতিটি সেক্টর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। ক্ষমতাসীনদের লাগামহীন দূর্নীতির দরুণ বিশ্বদরবারে বাংলাদেশ আজ ঘৃণার পাত্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

গতকাল ০৮ ফেব্রুয়ারি’২১ সোমবার কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, বিগত দশ দেশের দুর্নীতির ফিরিস্তি দেখলে চোখ কপালে উঠার যায়। প্রতিবছর দেশের সামগ্রিক বাজেটের সমপরিমাণ বা তার চেয়েও বেশি টাকা লুটপাট হচ্ছে। নাম মাত্র কিছু উন্নয়ন দেখিয়ে দুর্নীতিবাজ নেতারা প্রতিবছর লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে হুমকির মূখে ঠেলে দিয়েছে। এরা কখনো দেশের রক্ষক হতে পারে না। এরা রক্ষক নামের ভক্ষক। সুতরাং দুর্নীতির শেকড় উপড়ে ফেলার মাধ্যমে শতভাগ উন্নয়ন নিশ্চিত করা ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম বলেন, চলতি দশক কয়েকটি কারণে তাৎপর্যপূর্ণ। এই দশকেই খেলাফত পরবর্তী বিশ্ব এক’শ বছর পার করতে চলছে, পাশাপাশি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার শপথে বলিয়ান প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও তার সুবর্ণজয়ন্তীর দ্বারপ্রান্তে। আর অন্য দিকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনও পথচলার ৩০তম বসন্তে পদার্পণ করেছে। এই ত্রিমূখি বাস্তবতাকে সামনে রেখে ইশা ছাত্র আন্দোলনকে ছাত্র সমাজসহ উম্মাহ’র হারোনো সম্পদ খিলাফত আলা মিনহাজিন নুবুয়্যাহ প্রতিষ্ঠার জন্য নতুন করে দীপ্ত শপথ নিতে হবে।

সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত জেলা প্রতিনিধি সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক এম এম শোয়াইব, প্রশিক্ষণ সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, তথ্য ও গবেষণা সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, দাওয়াহ ও অফিস সম্পাদক এইচ এম সাখাওয়াত উল্লাহ, প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক নূরুল বশর আজিজী, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক এম.এ হাসিব গোলদার, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, কওমি মাদরাসা সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম প্রমূখ।

প্রেস বিজ্ঞপ্তি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ