মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১০:০৬

মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১০:০৬

বান্ধবীর ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে প্রেম, শেষে আত্মহত্যা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বান্ধবীর ছবি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলেছিলেন এক তরুণী। ২০১৯ সালের নভেম্বরে রাঙামাটির কলেজপড়ুয়া ছাত্র সৌরভের সাথে ফেসবুকে যোগাযোগ হয় তার। তারপর একসময় পরিচয় গড়ায় প্রেমের সম্পর্কে। তবে সৌরভ ওই তরুণীকে বা তরুণী সৌরভকে কখনো সরাসরি দেখেননি। ভিডিও কলেও কথা হয়নি।

একসময় সৌরভ জানতে পারেন ছবি ও বাস্তবের মেয়েটি এক নয়। এতে ক্ষিপ্ত হয়ে সৌরভ তাঁদের মেসেঞ্জারের অন্তরঙ্গ কথোপকথন ছড়িয়ে দেন ছবির তরুণীর পরিচিত ব্যক্তিদের মধ্যে। এদিকে ঢাবি পড়ুয়া বান্ধবী নিজের ছবির ছড়াছড়ি দেখে রাগে ফেটে পড়েন। সৌরভের সাথে যোগাযোগ করেন। অনুরোধ করেন ছবিগুলো যাতে সরিয়ে ফেলে।

এমনকি গ্রামের সেই বান্ধবীর বাড়িতে গিয়ে তার ছবি ব্যবহার করে প্রেম করায় শাসিয়ে আসেন। শেষে আত্মহত্যা করেন ওই তরুণী। সিআইডির তদন্তে এ চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।

গত বছরের ৮ নভেম্বর নিজের মেয়ের আইডি হ্যাক হয়েছে মর্মে সাতক্ষীরা থানায় জিডি করেন তরুণীর বাবা। এ ঘটনার পরদিনর ৯ নভেম্বর সকালে নিজের ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।

পরিবারের দাবি, সৌরভের স্ক্রিনশট ছড়িয়ে দেওয়া এবং ঢাবি পড়ুয়া বান্ধবীর শাসানিতে অপমানিত হয়ে আত্মহত্যা করেন তিনি। এ আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন, এমন অভিযোগ এনে তরুণীর এক বান্ধবীসহ তিন-চারজনের বিরুদ্ধে মামলা করেন তার বাবা।

সিআইডির অতিরিক্ত উপপুলিশ সুপার মাহমুদুল ইসলাম তালুকদার গণমাধ্যমকে বলেন, পত্রিকায় প্রকাশিত একটি খবর থেকে তাঁরা এই আত্মহত্যার ঘটনা জানতে পারেন। এরপর ঘটনার তদন্ত করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েন তারা। কারণ, সৌরভ দাস গুপ্ত তার নিজের মুঠোফোন থেকে কখনোই ওই তরুণীর হ্যাক করা ফেসবুক আইডি ব্যবহার করেননি।

তিনি জানান, পরবর্তীকালে আইপি লগ বিশ্লেষণ করে সৌরভের এক বন্ধুকে আটক করেন তাঁর। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সৌরভকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয় বলেও জানান তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ