রবিবার | ৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৪৯

রবিবার | ৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৪৯

বাংলাদেশসহ চার দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারী ছাড়া চার দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া।

শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল থেকে আসা নাগরিকদের দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এর আগে গত ২৬ এপ্রিল ভারতের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

বুধবার (৫ মে) মালয়েশিয়ার সিনিয়র সুরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব এক বিবৃতিতে বলেছেন, এই নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদী সামাজিক দর্শনার্থী পাস, ব্যবসায়ী ভ্রমণকারী এবং অন্যান্য দর্শনার্থীসহ সব শ্রেণির ভ্রমণকারীদের জন্যই প্রযোজ্য। তবে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দেশটির বেশ কয়েকটি রাজ্যে নিয়ন্ত্রণ আদেশ বাস্তবায়ন এবং দেশে কোভিড-১৯ সুরক্ষা বাড়াতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে সুরক্ষামন্ত্রী জানিয়েছেন।

jagonews24.com

এদিকে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারী ব্যক্তিদের ১৯৬১ সালের কূটনৈতিক সম্পর্ক সম্পর্কিত ভিয়েনা কনভেনশন অনুসারে সরকার এই শ্রেণির কর্মকর্তাদের বিদ্যমান কোভিড-১৯ প্রোটোকল সাপেক্ষে বিবেচনা করবে।

বলা হয়েছে, ভারতের প্রত্যক্ষ প্রতিবেশী দেশগুলোতে সাপ্তাহিক সংক্রমণের হার মারাত্মক বৃদ্ধি পেয়েছে। নেপালের সাপ্তাহিক সংক্রমণ এপ্রিলের শুরুতে রেকর্ড করা সংখ্যার চেয়ে ১৪ গুণ বেড়েছে। শ্রীলঙ্কা এবং পাকিস্তানেও সংক্রমণ বেড়েছে বলছিলেন সিনিয়র সুরক্ষামন্ত্রী।

এদিকে গত ২৪ ঘণ্টায় মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৪৪ জন। এনিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ লাখ ২৪ হাজার ৩৭৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭ জনের। এ নিয়ে দেশটিতে মোট মারা গেলেন ১ হাজার ৫৯১ জন। সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৯ হাজার ৮৪৬ জন।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ