মঙ্গলবার | ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ রমজান, ১৪৪৭ হিজরি | ৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:৩৭

মঙ্গলবার | ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ রমজান, ১৪৪৭ হিজরি | ৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:৩৭

বছরের পর বছর গ্যাস বিল দিয়েও ঠিকমতো গ্যাস পাচ্ছে না নিরীহ জনগণ – ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম আজ ২৬ অক্টোবর’২৩ এক যুক্ত বিবৃতিতে বলেন, চুলা প্রতি মাসে ১০৮০ টাকা বিল পরিশোধ করলেও একযুগ ধরে ২৪ ঘন্টায় ১ ঘন্টাও ঠিকমতো গ্যাস থাকে না। দিনরাতে কোনো সময়ই রান্না করা সম্ভব হচ্ছে না। যদিও গ্যাস লাইনে কিছুটা চাপ থাকে তাও রাত ১২টার পর। আবার ৫টার পূর্বেই চলে যায়। ৬টার পর লাইনে আর কোন গ্যাস থাকে না। কর্মীজীবী মানুষ রাত জেগে রান্না করতে পারে না। দিনভর খেতে হয় শুকনো খাবার বা হোটেলের তৈলাক্ত ও বাসি খাবার কিনে। ভোগান্তি সিএনজি স্টেশনগুলোতেও। চাপ কম থাকায় দীর্ঘ সময় ব্যয় হচ্ছে গাড়িতে গ্যাস নিতে। দুর্ভোগ চলছে শিল্পকারখানাগুলোতেও। দেশের প্রধান শহর ঢাকায় গ্যাস সংকটে দিনের একটা বড় সময় উৎপাদন বন্ধ থাকছে।
নেতৃদ্বয় আরো বলেন, আগে শীতকালে রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস সংকট দেখা দিত। এখন শীত আর গরম নেই পুরো বছরেই ভোগান্তিতে থাকতে হয় ঢাকাবাসীর। বিল দেয়ার পরও যদি সিলিন্ডার বা ইলেকট্রিক চুলা ব্যবহার করতে হয়, তাহলে প্রতি মাসে গ্যাসের বিল কেন দেব? এ এক নব্য নৈরাজ্য। ঐদিকে নানান ছুতায় সিলিন্ডার গ্যাসের দামও দফা দফায় বৃদ্ধি করায় নিম্ন ও মধ্যবিত্তদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এইভাবে নগরবাসী সকল ধরণের ট্যাক্স ও সার্ভিস চার্জ পরিশোধ করার পরও সিটির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। নাগরিক সুবিধা নিশ্চিত করতে মেয়র সম্পূর্ণ ব্যর্থ। শুধু নেমপ্লেট উদ্ভোদন ছাড়া আর কোন কিছুই দিতে পারে না মেয়র।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ